চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচকে গ্যালারিতে রেখেই শিরোপা জিতল অ্যাটলেটিকো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 পূর্বাহ্ন 17, মে 2018
in ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগআউটে বসকে পাওয়ান হয়নি তাদের। কিন্তু তাতে জয় আটকে থাকেনি অ্যাটলেটিকো মাদ্রিদের। কোচকে গ্যালারিতে রেখেই ইউরোপা লিগের শিরোপা জিতে স্প্যানিশ ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল। লা লিগায় এখন ২ নম্বরে। বুধবার রাতে অলিম্পিক মার্সেই কে ৩-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফি ঘরে তুলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। জোড়া গোল করে ম্যাচের নায়ক অ্যাঁতোয়া গ্রিজম্যান।

ফ্রান্সের লিওঁতে ইউরোপা লিগের ফাইনালে মার্সেইয়ের বিরুদ্ধে ম্যাচের ২১ মিনিটেই অ্যাটেলেটিকোকে এগিয়ে দেন গ্রিজম্যান। বিরতির মিনিট চারেক পরেই সেই গ্রিজম্যানের গোলেই ব্যবধান বাড়িয়ে নেয় অ্যাটলেটিকো। ৮৯ মিনিটে কোকের পাস থেকে গাবির গোলে ট্রফি জয় নিশ্চিত হয়ে যায় ডিয়েগো সিমিওনের দলের। নিষেধাজ্ঞার কারণে বুধবার রিজার্ভ বেঞ্চে ছিলেন না সিমিওনে।

এই নিয়ে তৃতীয়বার ইউরোপা লিগের খেতাব জিতল অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০০৯-১০ এবং ২০১১-১২ মৌসুমের পর এবার মার্সেইকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।

রাশিয়া বিশ্বকাপে যাওয়ার আগে ক্লাবকে জোড়া গোল করে ইউরোপা লিগের ট্রফি উপহার দিয়ে লাইমলাইটে থাকার কাজটা সহজ করে নিয়েছেন ফরাসি তারকা গ্রিজম্যান।

অ্যাটলেটিকোকে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন করার পাশাপাশি দুরন্ত এক ব্যক্তিগত রেকর্ড গড়েছেন গ্রিজম্যান৷ তিনিই প্রথম ফরাসি ফুটবলার, যিনি ইউরোপা লিগ অথবা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জোড়া গোল করার কৃতিত্ব দেখালেন৷

কেউ কেউ বলছেন, বার্সেলোনা যাওয়ার আগে অ্যাটলেটিকোকে উপহার দিলেন ‘এজি সেভেন’। দলবদলের বাজারে যে জোর খবর, পরের মৌসুমে বার্সেলোনায় যাচ্ছেন ফরাসি তারকা।

ইউরোপায় চ্যাম্পিয়ন হওয়ায় অ্যাটলেটিকোকে অভিনন্দন জানিয়েছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদইউরোপা লিগলিড স্পোর্টস
Previous Post

নাজিব রাজাকের বাড়িতে পুলিশের তল্লাশি

Next Post

দিগন্ত বিস্তৃত জলরাশির অপার সৌন্দর্য

Next Post
বঙ্গোপসাগর-চর-বঙ্গোপসাগরের

দিগন্ত বিস্তৃত জলরাশির অপার সৌন্দর্য

রাজীব হোসেন-রাজীবের হাত-দুই ভাই-স্বজন পরিবহন-বিআরটিসি

বিআরটিসি বললো স্বজন দায়ী, স্বজন বললো গাড়ি আমাদের না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT