চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে ভ্যাকসিন পাবে আর কে পাবে না, নির্ধারণ করলো ভারত সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:52 অপরাহ্ন 15, জানুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য প্রস্তুত একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত জুড়ে করোনা ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হচ্ছে শনিবার। তার ঠিক আগে এই সংক্রান্ত বেশ কয়েকটি নির্দেশিকা প্রকাশ করেছে ভারত সরকার। এরমধ্যে রাজ্যগুলোকে এ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে প্রকাশ, ওই নির্দেশিকায় বলা হয়েছে, কী কী করা যাবে, আর কী নয়।

ভারত সরকার জানিয়েছে, ১৮ বছরের বেশি বয়সি ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে। প্রসূতি বা যারা প্রেগন্যান্সি নিয়ে খুব একটা নিশ্চিত নন এবং যারা শিশুদের স্তন্যপান করান এমন মহিলারা টিকা নিতে পারবেন না।

ভারতে দু’টি সংস্থার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। গাইডলাইনে আরও বলা হয়েছে, যারা ভ্যাকসিন নিচ্ছেন তারা যে কোনও একটি সংস্থারই ভ্যাকসিন নিতে পারবেন। ভ্যাকসিনের প্রথম ডোজ যে সংস্থার হবে, দ্বিতীয় ডোজটিও ওই সংস্থারই নিতে হবে।

আরও বলা হয়েছে, যদি কোনও ব্যক্তি অন্য রোগের জন্য ভ্যাকসিন নিয়ে থাকেন, তা হলে সেই ভ্যাকসিনের সঙ্গে কোভিড ভ্যাকসিন নেওয়ার সময়ের ফারাক ১৪ দিন হতে হবে। এ ছাড়া, কোভিড পজিটিভে আক্রান্ত হয়েছিলেন কিন্তু সুস্থ হয়ে উঠেছেন, এমন ব্যক্তিরা সুস্থ হওয়ার ৪-৮ সপ্তাহ পর কোভিড ভ্যাকসিন নিতে পারবেন।

আবার যে কোভিড রোগীদের প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে, সুস্থ হওয়ার ৪-৮ সপ্তাহ বাদে তারা টিকা নিতে পারবেন। পাশাপাশি, যারা কোনও রোগে আক্রান্ত বা হাসপাতালে ভর্তি তারা সুস্থ হওয়ার ৪-৮ সপ্তাহ বাদে টিকা নিতে পারবেন।

নির্দেশিকা অনুযায়ী, যে সব ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন, যারা কঠিন রোগে আক্রান্ত তা সে হৃদরোগ, স্নায়ু, বা ফুসফুসজনিত রোগ বা এইআইভি- এমন রোগীদের ভ্যাকসিন দেওয়া যেতে পারে।

শনিবার থেকে শুরু হওয়া ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় ৩ হাজার ৬টি কেন্দ্রে প্রায় ৩ লক্ষ স্বাস্থ্যকর্মীকে এই পর্বে ভ্যাকসিন দেওয়া হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভ্যাকসিনেশন কর্মসূচির সূচনা করবেন।

Tags: করোনাকরোনা ভ্যাকসিনকরোনাভাইরাস
Previous Post

সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরী মারা গেছেন

Next Post

বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি আমেরিকান জেইন সিদ্দিক

Next Post
বাইডেন প্রশাসনে বাংলাদেশি আমেরিকান জেইন সিদ্দিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি আমেরিকান জেইন সিদ্দিক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ভ্যাকসিন নিয়ে চলছে মেগা লুটপাট: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT