চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে কাকে স্যার বলবে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 13, জানুয়ারি 2018
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

‘ম্যাডাম না বলে আপা বলায়’ সম্প্রতি স্থানীয় এক সংবাদকর্মীর উপর ক্ষিপ্ত হন পাবনার বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানম। তখন ইউএনও সাংবাদিককে বলেছিলেন, “আপনি কতদিন ধরে সাংবাদিকতা করেন। আপনি জানেন না একজন ইউএনওকে স্যার বা ম্যাডাম বলতে হয়।” এই ঘটনার পরিপ্রেক্ষিতে ‘কে কাকে স্যার বলবে?’ শিরোনামে ফেসবুকে লিখেছেন সাংবাদিক জিয়া হাসান।

ফেসবুকে তিনি লিখেছেন,
“একটি পোস্টে দেখলাম এক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ম্যাডাম সম্বোধন না করায় এক সংবাদ কর্মী বাজে আচরণের সম্মুখীন হয়েছেন। ব্যাপারটি দুঃখজনক এবং আরও দুঃখজনক হল এমন ঘটনা প্রায়ই পত্রিকায় আসে। এই বিষয়ে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা থাকা দরকার সরকারের পক্ষ থেকে। আমাদের রাষ্ট্রটি গণপ্রজাতন্ত্রী। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীকে জনগণ স্যার-ম্যাডাম সম্বোধন করবে নাকি প্রজাতন্ত্রের মালিক জনগণকে (যারা সকল ক্ষমতার উৎস) প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীগন স্যার সম্বোধন করবে? নাকি উভয় উভয়কে করবে? একজন সিনিয়র কর্মকর্তা যার বয়স পঞ্চাশের কোঠায় তাকে স্যার/ম্যাডাম সম্বোধন করা যেতেই পারে, তার বয়সের প্রতি সম্মান প্রদর্শন করে এবং এটা দুপক্ষের বেলাতেই প্রযোজ্য। আমরা রাস্তা ঘাটে বয়স্ক কাউকে দেখলে সালাম দেই, মুরুব্বি কিম্বা চাচা সম্বোধন করি, এটা তারই প্রতিফলন। কিন্তু এটা বাধ্যতামূলক কিছু নয়, সৌজন্যতা এবং আদব-কায়দার অংশ। উন্নত বিশ্বে এটার প্রচলন সবচেয়ে বেশি। মাঝ বয়সী থেকে সিনিয়র সিটিজেনদের পুলিশ থেকে শুরু করে অফিস আদালত, দোকান-পাট, রাস্তা-ঘাট সর্বত্র সাধারণত স্যার সম্বোধন করা হয়, তাদের বয়সের প্রতি সম্মান জানিয়ে। পঞ্চাশের খুব কাছে চলে আসায় আমারও এই অভিজ্ঞতাটি হয় কানাডাতে। বাংলাদেশে দু-একজন সরকারি কর্মকর্তার ভাব দেখলে মনে হয়, এরা লর্ড মাউন্ট ব্যাটেন পরিবার থেকে এসেছে। গরিব দেশে অন্যতম সেরা চাকরী বিসিএস অফিসার হয়ে গেলে একশ জনের মধ্যে একজনের এই ভাব হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এর জন্য দায়ী নৈতিকতা সমৃদ্ধ প্রকৃত শিক্ষা এবং উপযুক্ত পারিবারিক শিক্ষার অভাব। শিক্ষা প্রতিষ্ঠান গুলো এখন শিক্ষার্থী নয়, পরীক্ষার্থী নিয়ে ব্যস্ত। তাদের এ+ পাওয়াতে হবে। সন্তানকে নিয়ে সন্ধ্যা কাটান, পড়ালেখার খোজ নেয়া, একসাথে খাওয়া এবং গল্প করা এই বাবা-মাদের সংখ্যা ক্রমেই ভীষণভাবে কমে যাচ্ছে। পারিবারিক মূল্যবোধ, শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে সন্তান। এর প্রতিফলন ঘটছে পরবর্তীতে। তবে এই ভাবটা অন্য অংশের বেলাতেও প্রযোজ্য। জনসাধারণের একটী অংশ যখন দুর্নীতি করে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়, তখন তারাও রায় বাহাদুর চৌধুরীর হাব-ভাব নিয়ে ঘুরে বেড়ায় এবং ধরা কে সরা জ্ঞান করে। আদব- কায়দা, সম্মান, পারষ্পারিক শ্রদ্ধাবোধ, সহমর্মীতা ইত্যাদি শেখার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হল বাড়ি তথা পরিবার। আপনি যখন অন্যকে সম্মানিত করছেন তখন আপনি আসলে নিজেকেই সম্মানিত করছেন । একবার টাঙ্গাইলে এসপি সাহেবের অফিসে বসে তাঁর সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় একজন দিনমজুর ভাই রুমে প্রবেশ করে সালাম দিলেন, এসপি সাহেব উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন, ভাই,আপনি খালি পায়ে ঢুকলেন কেন? আমিও তখন লক্ষ্য করলাম লোকটি খালি পায়ে।
স্যার, এমনিতেই।
কেউ আপনাকে খালি পায়ে ঢুকতে বলেছে?
না, স্যার।
যান, জুতো পড়ে আবার আসেন।
লোকটি পুনরায় প্রবেশ করলে, এসপি সাহেব সামনের চেয়ার দেখিয়ে বললেন, “এখানে বসেন, এবং বলেন আপনার কি সমস্যা।”
এই নিরীহ লোকটিকে সম্মানিত করে এসপি সাহেব কি নিজেকেই সম্মানিত করলেন না? এই লোকটি যতদিন বেঁচে থাকবে, শ্রদ্ধা এবং ভালবাসা নিয়ে এই পুলিশ সুপারকে মনে রাখবে।”

Tags: ম্যাডাম
Previous Post

প্রধানমন্ত্রীর ভাষণে সঙ্কট নিরসনে স্পষ্ট রূপরেখা নেই: বিএনপি

Next Post

নতুন ওয়ার্ডের নির্বাচন নিয়ে আ. লীগের বিশেষ পরিকল্পনা

Next Post
গাইবান্ধা-৩ আসন-একাদশ জাতীয় সংসদ নির্বাচন

নতুন ওয়ার্ডের নির্বাচন নিয়ে আ. লীগের বিশেষ পরিকল্পনা

সব ভুলে সামনে তাকিয়ে সাব্বির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT