চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো ধরনের সনদ ছাড়াই দন্ত চিকিৎসা, দু’জনকে জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 07, অক্টোবর 2021
in জনপদ, জয়পুরহাট
A A
দন্ত চিকিৎসা সেবা প্রদানকারীদের বিরুদ্ধে জরিমানা কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাট প্রতিনিধি: চিকিৎসক হিসেবে কোনো ধরনের সনদ না থাকার পরও জয়পুরহাটে ডেন্টাল কেয়ারগুলোতে নামের আগে ডাক্তার লিখে সাধারণ মানুষদের অপচিকিৎসা দেওয়ার অপরাধে দুই ভুয়া চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন এলাকায় ডেন্টাল কেয়ারগুলোতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট পৌর শহরের সোনার পট্রি এলাকার মধুসুদন সাহার ছেলে রাম কমল সাহা, আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার এলাকার মৃত মহসিন আলী দেওয়ানের ছেলে সানাউল্লাহ দেওয়ান।

র‌্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির জানান: দীর্ঘদিন ধরে ‘বিদ্যুৎ দন্ত চিকিৎসালয়’ ও ‘শতদল ডেন্টাল কেয়ার’ পরিচালিত হয়ে আসছে। এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন, তাদের কারও চিকিৎসকের সনদ নেই। অথচ তারা শহরের বিভিন্ন এলাকায় চিকিৎসক পরিচয় দিয়ে প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম বলেন: দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দিতে গেলে বিডিএস ডিগ্রীর সনদ থাকতে হবে। এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসক হতে হবে। যোগ্যতা না থাকলেও তারা বছরের পর বছর ধরে জয়পুরহাট শহরে সু-সজ্জিত চেম্বার ও ডেন্টাল ইউনিট খুলে বিভিন্ন ভুয়া ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছিলেন।

তিনি জানান: আজ ভ্রাম্যমাণ আদালতে শতদল ডেন্টাল কেয়ারের ভুয়া চিকিৎসক কমল সাহাকে ২০ হাজার টাকা এবং বিদ্যুৎ দন্ত চিকিৎসালয়ের ভুয়া এক চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags: ভুয়া চিকিৎসক
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু

Next Post

নিজের জন্য ভোট চাননি নাজমুল হাসান!

Next Post
নাজমুল হাসান নিজের জন্য ভোট চাননি, সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের জন্য ভোট চাননি নাজমুল হাসান!

Bangladeshi musician playing traditional instrument outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরস্কারটি আমার এবং দেশের জন্য বড় প্রাপ্তি: সাব্বির নাসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT