চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো চক্রান্ত হয়নি: অপু বিশ্বাস

মেহেদী মাসুদ by মেহেদী মাসুদ
11:54 অপরাহ্ন 11, এপ্রিল 2017
in বিনোদন
A A
অপু বিশ্বাস

অপু বিশ্বাস

অপু বিশ্বাস। দেশের শীর্ষ চিত্রনায়িকা। সোমবার বিকালে নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে তিনি হাজির হন। এই অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, শাকিবকে বিয়ে করে নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালে ১৮ এপ্রিল তাদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এ বিয়ে হয়। দুই পরিবারের কাছের লোকজন বিয়েতে উপস্থিত ছিলেন। শাকিবের ভালো ও তার ক্যারিয়ারের কথা বিবেচনা করে এত দিন বিষয়টি গোপন রেখেছেন অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের বয়স এখন ছয় মাস।

মঙ্গলবার রাতে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে শাকিব খান সাক্ষাৎ​কার দেন। এরপরই চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাৎ​কার দেন অপু বিশ্বাস।

‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠান পুরোটা দেখেছেন?

হ্যাঁ। এই মাত্র শেষ হয়েছে।

শাকিব খান আপনাকে এবং আব্রাহামকে স্বীকার করেছেন।

​ও আমাকে আর আমার সন্তানকে সম্মান দিয়েছে, এর জন্য ও​র প্রতি আমার লক্ষ–কোটি সালাম। কিন্তু ওর পাশে আমি আরেকজনকে দেখতে চাই না।

আপনি কার কথা বলছেন?

কেন বুঝতে পারছেন না? ওরা যে বসে কথা বলেছে, ওই সময় পেছনের পর্দায় শাকিব, আমার আর আমাদের সন্তানের ছবি যাচ্ছে। তার মধ্যে বুবলীর ছবি কেন ঢুকবে? শাকিব তো এ ব্যাপারে কিছু বলেনি।

কিন্তু এটা তো শাকিবের জানার কথা না। জানবে চ্যানেলের সঙ্গে সংশ্লিষ্টরা।

শাকিব কেন এই ছবি থামাতে বললো না?

আপনি অনুষ্ঠানের মাঝে ফোন করেছেন। বুবলীকে নিয়ে কথা বলেছেন।

আজ ফেসবুকে মেয়েটা কীসব লিখেছে, দেখেছেন? আমার স্বামী, আমার সন্তান, আমার সংসার নিয়ে সে বলার কে? আমি কীভাবে সব সামলাব, কখন কী বলব, কাকে কী জানাব; সেটা আমার সিদ্ধান্তের ব্যাপার। আমার ক্যারিয়ার নিয়ে ও বলার কে? আর আমার আরও রাগ হচ্ছে, শাকিব কেন কিছু বলছে না! এই মেয়েটা আমাদের পারিবারিক ব্যাপারে হাত ঢুকিয়ে নিজে স্টার হওয়ার চেষ্টা করছে।

শাকিব খান বলেছেন, শাকিব–অপু জুটিকে পর্দায় দর্শক আর দেখতে পাবে না।

হতে পারে। আমরা তো জুটি হয়ে অসংখ্য ছবি করেছি। দর্শক আর একই জুটিকে কত দেখবে! গিনেস বুক কর্তৃপক্ষকে জানানো সম্ভব হলে, এতদিনে গিনেস বুকে আমাদের নাম উঠে যেত। কারণ বিশ্বে একই জুটি এতগুলো ছবি করেছে কিনা, আমার জানা নেই। আরেকটা কথা, আমিও আর শাকিবের সঙ্গে ছবি করতে চাই না।

শাকিব খান শুরু থেকে বলছেন, পুরোটাই একটা চক্রান্ত।

কিসের চক্রান্ত? কোনো চক্রান্ত না। কোনো চক্রান্ত হয়নি। শাকিব নিজের ক্যারিয়ারের কথা ভেবে এসব বলছে। দেখেন, আমার বাচ্চা পেটে থাকা অবস্থায় পুরো ব্যাপারটি ওর প্রকাশ করা উচিত ছিল। কিন্তু ও জানায়নি। ২০১২ সালে ছবির জন্য আমি কত কষ্ট করে নিজের ফিগারকে ঠিক করেছি, বাচ্চা হওয়ার ফলে সেটা নষ্ট হয়ে গেল। ওর কাছে এসবের কোনো মূল্য নেই।

আপনি শাকিব খানকে অনেক নায়িকার সঙ্গে কাজ করতে দেননি। কেন?

এটা তো ওর কমন অভিযোগ। কোন ক্ষেত্রে কেন বলেছি, সেটা তো ও বলেনি। আমি তো আরেকটা কথা বলিনি, ও তো আমাকে অনেক নায়কের সঙ্গে কাজ করতে দেয়নি। কেন দেয়নি জানেন? ও চেয়েছে, আমাদের জুটি যেন না ভাঙ্গে। কিন্তু ওকে কেন বাধা দিয়েছি, এটা ও বলতে পারবে না।

আপনার কাছে ভবিষ্যৎ​টা কেমন মনে হচ্ছে?

একই প্রশ্ন কিন্তু শাকিবকেও করা হয়েছিল। ও বলেছে, ভবিষ্যৎ​টা পরে দেখা যাবে। আমাকে স্ত্রী বলার জন্য বলেছে। মন থেকে বলেনি।

আচ্ছা, শাকিব তো অনেক কথা বলেছেন। আপনার কাছে তাকে আজকে কেমন মনে হয়েছে?

ও ​এখনো নিজের মধ্যে রাগ পুষে রেখেছে। আজ সারাদিন যতটা আনন্দ পেয়েছিলাম, ভেবেছি ও ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে গিয়ে ভালো ভালো কিছু কথা বলবে, আমাকে, আমাদের সন্তান আর আমাদের পরিবার নিয়ে সুন্দর সুন্দর কিছু বলবে। কিন্তু পুরো অনুষ্ঠানটি দেখে আমি খুবই হতাশ হয়েছি। থাক, ওর প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। যেটা আমার ভাগ্যে ছিল, সেটাই হয়েছে আর সেটাই হবে। আমি আর কিছু বলতে চাই না।

আশা করি, আপনাদের সমস্যার দ্রুত সমাধান হবে।

আমিও তা–ই আশা করছি। ধন্যবাদ।

Previous Post

জঙ্গিবাদীদের অপব্যাখ্যা নিয়ে বই প্রকাশ করেছে র‌্যাব

Next Post

ডর্টমুন্ড ফুটবল দলের বাসে বোমা হামলা, মার্ক বাত্রা আহত

Next Post

ডর্টমুন্ড ফুটবল দলের বাসে বোমা হামলা, মার্ক বাত্রা আহত

বোমা হামলায় ক্ষতিগ্রস্ত বাস

ডর্টমুন্ড ফুটবলারদের বাসে তিনটি বোমা হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT