চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচদের সঙ্গেও বৈঠকে বসবেন নাজমুল হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
নাজমুল হাসান বৈঠকে বসেছেন, কৌশল ও পরিকল্পনা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শোচনীয় হারের কারণ জানতে কোচিংস্টাফদের সঙ্গে আলোচনায় বসছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার তিনি সাবেক পাঁচ অধিনায়ক ও সিনিয়র তিন ক্রিকেটার তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহর সঙ্গে গুলশানে নিজ বাসায় সভা করেছেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার করোনার টিকা নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও কোচরা। উপস্থিত ছিলেন বিসিবি প্রধানও। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

‘আপনাদের যেটা বলছি, বাংলাদেশ দলের যে খেলা আমরা দেখেছি, বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে (টেস্ট) এবং যে টেস্ট দুটা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে, এই খেলা বাংলাদেশ দলের খেলা মনে হয় না। মানে আমার মনে হয় না এটা বাংলাদেশ দলের খেলা।’

‘এরাই যখন আবার টি-টুয়েন্টি খেলছে, ওয়ানডে খেলছে, টোটালি ডিফারেন্ট। এই টিমের সাথে যখন ওয়ানডে খেলছে, তখন আমরা ভালো খেলছি। ফলে টেস্ট হলে সমস্যাটা কোথায়? বেসিক্যালি ওদের সাথে বসার যে কারণ ছিল, প্রত্যেকের কাছে শুনতে চাচ্ছি যে সমস্যাটা কোথায় বলে তারা মনে করে।’

‘একটা জিনিস আপনাদের বলতে পারি, সমস্যাটা কোথায় হচ্ছে তা জানি না বা বুঝি না তা কিন্তু না। এখন যে পদ্ধতিতে যাচ্ছি সেটাই মনে হচ্ছে সঠিক পদ্ধতি। ওদের বলে দেয়া এটা করবা না, এটা করবার চেয়ে এইভাবে ওদেরকে একটা প্রসেসের মধ্যে নিয়ে এসে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বেটার।’

‘আগে তাই করতাম, সোজা বলে দেয়া হতো এটা করো, এখন তো আর এটা করি না। একটু প্রবলেম হচ্ছে, তবে আমি খুশি যে আমাদের যে ধারণা ছিল সমস্যা কোথায় এবং ওরা যা বলছে, বেশিরভাগই মিলে যাচ্ছে। ৯০ শতাংশ মিলেই যাচ্ছে।’

‘আজকে আরেকটা মেজর মিটিং আছে, যেটা কোচিংস্টাফের সঙ্গে। তাদেরকেও জিজ্ঞাসা করব তারা কী মনে করে, সমস্যাটা কোথায়। তারপর আমরা ওদের বলে দিবো কি করতে হবে এবং সামনের দিনগুলোতে কি করতে হবে।’

Tags: নাজমুল হাসানলিড স্পোর্টস
Previous Post

ফেরদৌস নয়, ‘বঙ্গবন্ধু’তে তাজউদ্দীনের চরিত্রে রিয়াজ

Next Post

নিরাপদ খাদ্যের জন্য যা প্রয়োজন তাই করা হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপদ খাদ্যের জন্য যা প্রয়োজন তাই করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বৈঠকে বসে, পাশে বাংলাদেশের পতাকা ও ফুলের সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্যে ভেজাল রোধে কঠোর হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT