ব্যক্তিগত তথ্য ফাঁস করে রাজনৈতিক কাজে ব্যবহারের দায় স্বীকার করে নিলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
যুক্তরাষ্ট্রের সিনেটরদের মুখোমুখি হয়ে নিরাপত্তায় অবহেলার দায় নিজের কাঁধে নেন তিনি।
বিবিসি জানিয়েছে, রাশিয়া থেকে ক্রমাগতভাবে ফেইসবুকের অপব্যবহারের চেষ্টার কথা বলেন জাকারবার্গ। এই সভায় ক্যামব্রিজ অ্যানালাইটিক কেলেঙ্কারির বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
শুনানিতে হাজির হয়ে জাকারবার্গ বলেন, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচন বিষয়ে রাশিয়ার যোগাযোগের অভিযোগ নিয়ে তদন্তে থাকা স্পেশাল কাউন্সিলর রবার্ট মুলার ফেইসবুকের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেছিলেন। কিন্তু আমি সেখানে ছিলাম না।
জিজ্ঞাসাবাদ রবার্ট মুলারের অফিসে নেওয়া হয়নি বলে জানিয়েছে জাকারবার্গ। তিনি বলেছেন, তার প্রতিষ্ঠানকে এই কেলেঙ্কারির চাপে সর্বক্ষণ থাকতে হচ্ছে। বিষয়টি অনেকটা অস্ত্র প্রতিযোগিতার সঙ্গে তুলনা করেছেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মুলারের দপ্তরে রাশিয়ার ১৩ নাগরিক ও তিনটি কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব হস্তক্ষেপের অভিযোগ আনে। ওই কোম্পানিগুলোর একটি ইন্টারনেট গবেষণা সংস্থাও ছিল, যাকে ‘রাশিয়ার ট্রল ফার্ম’ নামেও ডাকা হয়।
শুনানিতে জাকারবার্গ বলেন, তার প্রতিষ্ঠান এখন ভুয়া অ্যাকাউন্ট চিহ্নিত করার জন্য নতুন কিছু টুলস নিয়ে কাজ করছে।
রাশিয়ায় কিছু মানুষ আছে যাদের কাজ হচ্ছে আমাদের কার্যক্রম, অন্যান্য ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও অন্যান্য ব্যবস্থাকে নিজেদের কাজে লাগানোর চেষ্টা করা। এটা ঠেকাতে আমাদের চেষ্টা বাড়াতে হবে।









