এবার খোয়া গেলো কেরুর মদ। এক অথবা দু লিটার নয়, রীতিমতো ১৩ হাজার লিটার মদ বেমালুম গায়েব হয়ে গেলো কেরুর এন্ড কোম্পানির বন্ডেড ওয়ারহাউজ থেকে। সম্প্রতি বড় আকারে লাভের মুখ দেখা বাংলাদেশের একমাত্র অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু এন্ড কোম্পানি থেকে খোয়া যাওয়া এই মদের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।








