চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রেহানা’র জয়জয়কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 19, মার্চ 2022
in বিনোদন
A A
অভিনেত্রী রেহানা ছবিতে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে গতকাল প্রদর্শিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমেরি হক বাঁধন। কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে সেই ছবি।

ফেসবুক পেজে শেয়ার করা ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘নিখুঁত! আজমেরি হক, কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্মের অভিনেত্রী সবাইকে মুগ্ধ করেছেন। রেহানা, চলচ্চিত্র উৎসবটির ২৬ তম আসরের ওপেনিং ফিল্ম, এটি ছিল কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে বাংলাদেশ থেকে নির্বাচিত প্রথম ছবি। পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ক্ষমতা কাঠামোর কারণে সৃষ্ট নারীদের সমস্যাগুলোকে তুলে ধরা হয়েছে এখানে।”

৮ দিনব্যাপী কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরও দুই দিন দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ১ মার্চ ট্যাগোর থিয়েটারে ও ২৩ মার্চ অজান্তা থিয়েটারে সিনেমাটির দুটি শো আছে বলে জানানো হয়েছে উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে।

রেহানা মরিয়ম নূর নামে মেডিক্যাল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

গত বছরের জুন থেকেই সিনেমাটি ছিল আলোচনায়। জুলাইয়ে কান উৎসবে দেখানোর পর আন্তর্জাতিক মিডিয়াতে ছবিটি নিয়ে হয় বেশ প্রশংসা!

কান উৎসবে দেখানোর পর ‘রেহানা’ ঘুরে এসেছে মেলবোর্ন ফিল্ম ফেস্টিভাল, বিএফআই লন্ডন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, হংকং এশিয়া ফিল্ম ফেস্টিভাল, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, সিডনি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালসহ অনেকগুলো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল থেকে।

Tags: আজমেরি হক বাঁধনরেহানা মরিয়ম নূরলিড বিনোদন
Previous Post

সাহাবুদ্দীন আহমদের দাফন রোববার

Next Post

রাজশাহীতে পানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণমিছিল

Next Post
রাজশাহীতে পানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণমিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে পানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণমিছিল

শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক শিক্ষাবর্ষে করোনাকালীন ঘাটতি কাটিয়ে ওঠা যাবে না: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT