চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন হল অস্ট্রেলিয়ার অ্যাশেজ দল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 17, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেট দল হাসিমুখে একসঙ্গে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

টিম পেইন, ক্যামেরন বেনক্রফট ও শন মার্শকে ১৩ জনের দলে টেনে অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যে দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ম্যাথু ওয়েড, উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাট রেনশো এবং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের।

বাংলাদেশ ও ভারত সফরে বাজে পারফরম্যান্সের কারণে ওয়েডের বাদ পড়া একপ্রকার অবধারিতই ছিল! তবে বিস্ময় হয়ে থাকছে রেনশর অ্যাশেজ দলে জায়গা না পাওয়া। বাঁহাতি ওপেনারের বাদ পড়ার পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছে ঘরোয়া শেফিল্ড শিল্ডে রান খরাকে। ৬ ইনিংসে করেছেন মাত্র ৭০ রান। নয়তো সাদা পোশাকে ব্যাগিগ্রিনে যাত্রাটা সম্ভাবনাময়ই হয়েছিল রেনশর।

রেনশর জায়গায় যিনি দলে জায়গা পেয়েছেন সেই বেনক্রফট চলতি শেফিল্ড শিল্ডে করেছেন ৪০৭ রান। সাউদার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডের শেষ ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে অপরাজিত ২২৮ রানের ঝলমলে ইনিংস আছে এই ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। বাংলাদেশ সফরের দলেও ছিলেন বেনক্রফট। তবে সর্বশেষ সফরের দলে নয়। দুবছর আগে যে সফরটি পিছিয়ে দেয় অজিরা, সেই স্কোয়াডে ছিলেন।

সেখানে দল ঘোষণার আগে আলোচনাতেই ছিলেন না টিম পেইন। ৯১টি প্রথম শ্রেণির ম্যাচে যার মাত্র একটি সেঞ্চুরি, সেটিও ১১ বছর আগের স্মৃতি, জায়গা মেলে না রাজ্য দলেও, সেই পেইনই অজিদের অ্যাশেজ দলে বড় চমক বলা যায়। নিজের খেলা চার টেস্টের সর্বশেষটিতে নেমেছিলেন সেই ২০১০ সালে। গ্লাভস হাতে এ মুহূর্তে অজিদের সেরাদের একজন তিনি। সেটাই টেনে আনল দলে।

শন মার্শের ফর্মই ফিরিয়েছে দলে। তার রাজ্য দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার বারবার টেনে আনছিলেন অ্যাশেজে মার্শের প্রয়োজনীয়তার কথা। স্কোয়াডে পেসারদের আধিপত্য থাকবে সেটা অনুমিতই। দুজন স্পিনারও রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। অফস্পিনার নাথান লায়নের সঙ্গী লেগস্পিনার চ্যাড সেয়ার্স।

২৩ নভেম্বর ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট বসবে অ্যাডিলেডে, ২ ডিসেম্বর।

অ্যাশেজের প্রথম দুই টেস্টের অস্ট্রেলিয়া দল
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), ক্যামেরন বেনক্রফট, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, শন মার্শ, টিম পেইন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জ্যাকসন বার্ড, চ্যাড সেয়ার্স।

Tags: অস্ট্রেলিয়া ক্রিকেট দলঅ্যাশেজ ২০১৭-১৮
Previous Post

রংপুরে সংখ্যালঘুদের বাড়িতে আগুন: ২ ইউপি সদস্য গ্রেফতার

Next Post

চুম্বনেই জোড়া লাগলো বিবার সেলেনার প্রেম!

Next Post
দুই নারী চুম্বন করছে, একটি কনসার্ট বা পার্টির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চুম্বনেই জোড়া লাগলো বিবার সেলেনার প্রেম!

বুয়েটে উৎসব বাতিল

ক্যাম্পাসের অচলাবস্থায় বন্ধ বুয়েটের দুই উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT