চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন হলো কামুর ‘দি ডিরেক্টর’-এর ট্রেলার?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 28, মে 2019
in বিনোদন
A A

বাংলাদেশে ইউটিউবে নিয়মিত গান, মিউজিক ভিডিও, নাটক কিংবা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেয়ে আসলেও আনুষ্ঠানিকভাবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি দেয়ার ঘটনা শোনা যায়নি। কিন্তু আসছে ঈদে মহা আড়ম্বরে ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু পরিচালিত বহুল আলোচিত ছবি ‘দি ডিরেক্টর’।

আসছে ঈদে মুক্তির লক্ষ্যে ‘দি ডিরেক্টর’-এর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ব্যস্ত আছেন ছবির নির্মাতাও। সেই ধারাবাহিকতায় সোমবার সানবিডিটিউব-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল ছবির ট্রেলার। সোয়া দুই মিনিটের ট্রেলারে মিলেছে ‘দি ডিরেক্টর’-এর গল্পের আভাস।

যেখানে গ্রাম বাংলার এক সরল প্রেমিকার চরিত্রে দেখা গেছে অভিনেত্রী নাফাকে। তার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান কামু। ডিরেক্টর হতে পারলেই কেবল নাফাকে বিয়ে করা যাবে, এই শর্ত মাথায় নিয়ে ডিরেক্টর হওয়ার বুঁদ চাপে কামুর মাথায়। আর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা।

ছবিটিকে নির্মাতা কামু বলছেন, বাস্তব ও অবাস্তবের ছবি ‘দি ডিরেক্টর’! ছবিতে গল্প আছে, গল্পে সাসপেন্স আছে, প্রেম আছে, রোমান্টিক ভঙ্গি আছে এমনকি গানও আছে। ইউটিউবে মুক্তির বিষয়টি নিয়ে এই নির্মাতার ভাষ্য, ‘দি ডিরেক্টর’-নিয়ে বহু বাঁধার সম্মুখিন হয়েছি। সময়, শ্রম ও অর্থ সবই ব্যয় হয়েছে। আর এ কারণে ছবির মুক্তি নিয়ে নতুন করে যেন জটিলতায় পড়তে না হয়, এ কারণে সোজা অনলাইনের শরণাপন্ন হয়েছি। তাছাড়া এই মাধ্যমটিই বিশ্বব্যাপী এখন জনপ্রিয়।

কামু জানান, আসছে ঈদের দিন রাত ৯টা ৫৫ মিনিটে সানবিডিটিউব-এর চ্যানেলে ‘দি ডিরেক্টর’ মুক্তি পাচ্ছে। ছবিটি দেখতে যারা আগ্রহী তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানান নির্মাতা।

এরআগে নির্মাতা জানান,‘দি ডিরেক্টর’-এর অনলাইন পরিবেশনা সহযোগী হিসেবে যুক্ত হয়েছে ‘উই আওয়ার্স ক্রিয়েটিভ ফান্ডিং’ ইনিশিয়েটিভ প্লাটফর্ম (www.whc.fund)। চলচ্চিত্রটি উপভোগের পর দর্শক যদি মনে করেন এটি তাকে বিনোদিত করেছে-তাহলে এই প্লাটফর্মের মাধ্যমে যে কোনো পরিমাণ অর্থ, যে কোনো দেশ থেকে, যে কোনো কারেন্সিতে ডোনেট করতে পারবেন।

২০১৩ সালে সেন্সরে জমা পড়ে কামরুজ্জামান কামুর ‘দি ডিরেক্টর’। ছাড়পত্র পাওয়ার পরিবর্তে সেসময় ছবিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মুক্তি আটকে দেয়া হয়। দীর্ঘদিন ছবিটি সেন্সরবোর্ডে পড়ে ছিলো। এরমধ্যে ছবিটির মুক্তি নিয়ে আন্দোলন সংগ্রামও কম হয়নি। যার প্রেক্ষিতে ২০১৫ সালে সেন্সর পায় ‘দি ডিরেক্টর’। ছবি মুক্তির ছাড়পত্র পেলেও উপযুক্ত পরিবেশক না পেয়ে আবারও ঝুলে পড়ে ‘দি ডিরেক্টর’ মুক্তি। শেষ পর্যন্ত ইউটিউবে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।

ট্রেলার মুক্তির আগে এর আগে ছবির দুটি গান ও টিজার ইউটিউবে প্রকাশ হয়েছে। দুটি গানই মানুষের মুখে মুখে ফিরছে। এরমধ্যে একটি গান ‘আমি তোমার ডিরেক্টর, তুমি হিরোইন’ গানটি মারজুক রাসেলের লেখায় কণ্ঠ দিয়েছেন মমতাজ ও মারজুক নিজেই। এছাড়া আরেকটি গান ‘হাতের উপর হাতের পরশ রবে না’, গীতিকার ও শিল্পী কামরুজ্জামান কামু নিজেই।

‘দি ডিরেক্টর’ সিনেমায় বিভিন্ন চরিত্রে পপি ও মারজুক ছাড়াও অভিনয় করেছেন নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।
ট্রেলারে কামুর ‘দি ডিরেক্টর’:

Tags: কচি খন্দকারকামরুজ্জামান কামুতারেক মাহমুদদি ডিরেক্টরনাফানাফিজাপপিবাপ্পি আশরাফমারজুক রাসেলমোশাররফ করিমলিড বিনোদনসুইটি
Previous Post

মোদির শপথ: পাকিস্তানকে আমন্ত্রণ না জানিয়ে কি তিরস্কার করলো ভারত?

Next Post

সত্য ঘটনা অবলম্বনে ‘কাফির’, ফিরছেন দিয়া মির্জা

Next Post

সত্য ঘটনা অবলম্বনে ‘কাফির’, ফিরছেন দিয়া মির্জা

নাজাতের দরজা খোলে পবিত্র রমজান মাসে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT