চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন কাটছে রাজকুমার-পত্রলেখার বিবাহিত জীবন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
রাজকুমার ও পত্রলেখা সুখী দম্পতি, হাসি-মুখে একসাথে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাহিত জীবনের দুই মাস অতিক্রম করে ফেলেছেন বলি অভিনেতা রাজকুমার রাও ও তার দীর্ঘ দিনের প্রেমিকা পত্রলেখা পাল। বিয়ের পর থেকেই নিজেদের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি।

ফলে বিয়ের পরে একে অপরের সঙ্গে তারা কেমন আছেন সে সম্পর্কে কিছু জানা না গেলেও সম্প্রতি ই-টাইমস এর সাথে এক চ্যাটে বিবাহিত জীবনের পর জীবন কেমন বদলেছে সে সম্পর্কে জানিয়েছেন রাজকুমার রাও।

বরাবরের মতই নিজের বিয়ে নিয়ে খুশি রাজকুমার রাও ইটাইমস এর চ্যাটে বলেছেন, ‘এটি সত্যিই খুব সুন্দর একটি অনুভূতি। আমি পত্রলেখাকে বিয়ে করতে পেরে খুবই আনন্দিত। সে আমার সেরা বন্ধু, আমার জীবনের ভালবাসা, আমার পরিবার এবং আমার সবকিছু।’

বিয়ের পর কি জীবনে কোন পরিবর্তন এসেছে কিনা এমন প্রশ্নের উত্তরে রাজকুমার রাও জানান, আমি এখন নিজেকে সম্পূর্ণ উপলব্ধি করি। যদিও বিয়ের পর আমাদের জীবন যাত্রায় তেমন আহামরি কোন পরিবর্তন আসেনি। তবে অবচেতনে অনেক কিছুরই পরিবর্তন এসেছে। যেমন, এখন আমরা স্বামী-স্ত্রী। আর আমার পত্রলেখাকে আমার স্ত্রী হিসেব বলতে ভালো লাগে।

বিয়ের পর থেকেই কাজের চাপে বেশ ব্যস্ত সময় কাটছে রাজকুমার ও পত্রলেখার। ফলে একে অপরের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারেননি তারা। তবে তাদের দূরত্ব যতই হোক, ফোনে একে অপরকে সময় দেন তারা, এমনটাই জানিয়েছেন রাজকুমার।  রাজকুমার বর্তমানে ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘বাধাই দো’ নিয়ে।

১১ বছরের প্রেমের পর গেল বছরের ১৫ নভেম্বর চন্ডিগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রাজকুমার রাও এবং পত্রলেখা। কাছের বন্ধু আর পরিবারের উপস্থিতিতে জমকালো আয়োজনে বসেছিলে তাদের বিয়ের আসর।

Tags: অভিনয়পত্রলেখাবলিউডরাজকুমাররাজকুমার রাওসম্পর্কসিনেমা
Previous Post

কুমিল্লার জয়রথ থামাল ঢাকা

Next Post

জুনের মধ্যেই পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হবে: সেতু মন্ত্রী

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ, সাদা শার্ট ও টাই পরা, চশমা পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনের মধ্যেই পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হবে: সেতু মন্ত্রী

শাবানা আজমীর ছবি, বাংলাদেশি অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত শাবানা, ভক্তরা উদ্বিগ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT