চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন আছেন সেই ‘কাবুলিওয়ালা’?

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
6:04 পূর্বাহ্ন 23, মে 2015
in আন্তর্জাতিক
A A

সেই কবে তারা ভারতে এসেছিলো তা এখন গবেষণার বিষয়। তবে একশো বছরেরও বেশি আগে কালজয়ী ‘কাবুলিওয়ালা’ ছোটগল্পের হৃদয়গ্রাহী বর্ণনাতেও তাদের কথা বলে গেছেন রবি ঠাকুর মহাশয়।

রবীন্দ্রনাথে অনুপ্রাণিত দুই ফটোগ্রাফার মোসকা নাজিব ও নাজেস আফরোজ ফ্রেমে বন্দি করেছেন আজকের কাবুলিওয়ালাদের জীবন। ছবিতে ছবিতে তারা বলেছেন কলকাতার কাবুলিওয়ালাদের গল্প।

‘কাবুলিওয়ালা’র মর্মস্পর্শী গল্পে রবীন্দ্রনাথ একজন কাবুলিওয়ালার গল্পের আড়ালে বলে গেছেন এক অভিবাসী-সওদাগর গোষ্ঠীর কথা। শিল্পীর নিপুণ তুলিতে আঁকার মতোই গল্পের গাঁথুনিতে কাবুলিওয়ালা’র ঢোলা কুর্তা-পাজামা,গহনা পড়া রুক্ষ চেহারার প্রতিচ্ছবি এঁকেছিলেন নোবেল জয়ী। কালের পরিক্রমায় সেই প্রতিচ্ছবিতে পরিবর্তন আসলেও কাবুল থেকে কলকাতায় আসা মানুষগুলোর জন্য রবির দেয়া ‘কাবুলিওয়ালা’ নামটা রয়ে গেছে ঠিকঠাক।

পরিবার-পরিজন ফেলে সুদূর আফগানিস্তান থেকে জীবিকার তাগিদে কলকাতায় পাড়ি জমানো কাবুলিওয়ালাদের সংখ্যাটা একসময় স্বল্প হলেও বর্তমানে নেহাত অল্প নয়। সেই কবে আঁতর, কিসমিস আর মশলার ফেরি করতে আসা কাবুলের মানুষগুলো আজ কলকাতার হয়ে গেছেন। দেশ থেকে দূরে আসা এই মানুষগুলো পর-কে করেছেন পরিবার আর ঘুরে ঘুরে বেঁধেছেন ঘর।

এরকমই ঘর বাঁধা একজন দাদগুল খান। পাঁচ দশকেরও বেশি সময় ধরে মধ্য কলকাতায় বাস করছেন খান। সাথে সঙ্গিনীকে হিসেবে পেয়েছিলেন ভারতীয় স্ত্রীকে। বাবার হাত ধরে আফগানিস্তান থেকে কলকাতায় পাড়ি জমিয়েছিলেন খান। আজ তার পরিবার বড় হয়েছে। খানের ক্রিকেট-পাগল ছেলেও ঘরে এনেছেন ভারতীয় বধূ। আধুনিক-বাস্তবতার ছোঁয়া লাগলেও স্মৃতিকাতরতা পিছু ছাড়েনি এইসব কাবুলিওয়ালাদের। যেমন পরম আবেগে সুলতান খান আগলে রেখেছেন তার মায়ের প্রায় পঞ্চাশ বছর আগেকার একটি পোশাক।

কয়েক পুরুষ ধরে কলকাতায় বাস করতে গিয়ে কাবুলিওয়ালাদের জীবন-জীবিকায় এসেছে পরিবর্তন। পৈত্রিক পেশার পাশাপাশি কেউ খুলে বসেছেন দর্জি দোকান। কলকাতার বুররাবাজার এলাকায় এমন দর্জি দোকানের দেখা মিলবে অহরহ। মোঘলাই খাবার দোকানগুলোতেও দেদারসে দেখা পাবেন আমুদে কাবুলিওয়ালাদের।

প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষের শহর কলকাতায় কাবুলিওয়ালা-পরিবার রয়েছে মাত্র ৫ হাজার। যাযাবর পূর্বপুরুষদের মতো না হলেও কলকাতায় জন্ম নেয়া কাবুলিওয়ালাদের জীবন কাটে রাষ্ট্রহীণ মানুষের মত। তবে পরিচয় যা-ই হোক শেষ ঠিকানার জন্য একটি কবরখানা দিতে কৃপণতা দেখায়নি কলকাতা।

Tags: কলকাতারবীন্দ্রনাথ
Previous Post

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

Next Post

মোদির সফরেই নৌ-চুক্তি: গওহর রিজভী

Next Post

মোদির সফরেই নৌ-চুক্তি: গওহর রিজভী

একটি সামষ্টিক নবজাগরণ সন্নিকটে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT