চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরে কেমন সময় কাটাচ্ছেন বিপিএলের খেলোয়াড়রা

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
1:34 অপরাহ্ন 20, নভেম্বর 2016
in স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ঢাকা পর্ব শেষে এখন চার ছক্কার হইচই নিয়ে তারকা খেলোয়াড়দের মেলা বসেছে চট্টগ্রামে। দেশী-বিদেশী নামি তারকা খেলোয়াড়দের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন দেশের উদীয়মান খেলোয়াড়রা।

গেল ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। নিজেদের ম্যাচ ও অনুশীলেনের ফাঁকে অবসরের দিনগুলো অনেক আনন্দঘন পরিবেশে কাটিয়েছে প্রতিটি দলের খেলোয়াড়রা।

খুলনা টাইটান্সের খেলোয়াড়রা চট্টগ্রামের নেভাল একাডেমিসহ বেশ কয়েকটি দর্শনীয় স্থানে ভ্রমন করেছে। অনেকটা পিকনিক উদযাপনর মতো করে তারা কাটিয়েছে অবসরগুলো।

এছাড়াও চট্টগ্রামের ঘরের ছেলে নাফিস ইকবাল খুলনা টাইটান্সের ম্যানেজার। তাই তার দলের খেলোয়াড়দের নিয়ে নিজের রেস্টুরেন্ট ‘দম ফুঁক’ এ অবসরের একদিন ডিনারের ব্যবস্থাও করে।dum-phoonk

কোনো দিক দিয়ে পিছিয়ে নেই রাজশাহী কিংস। অবসর তারা উপভোগ করছেন নিজেদের মতো করে। দলের অধিনায়ক ড্যারেন স্যামি আমুদে মানুষ, তাই তার নেতৃত্বে অবসরগুলো আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠছে। চট্টগ্রামে এসে চিটাগং বোট ক্লাবে গিয়ে তারা দারুণ সময় উপভোগ করেছেন।ctg-boat-club

ঘরের মাঠে চিটাগং ভাইকিংসের খেলোয়াড়রা অবসরে কোথায় না গেলেও যে যার মতো শপিং আর একান্ত সময় কাটাচ্ছেন। অবসরের সময়গুলোতে হোটেলে জিম ও বিশ্রাম নিয়েই কাটিয়েছেন তারা।

তবে ঢাকায় টানা চার ম্যাচ হেরে চিটাগংয়ে এসে অবসরগুলোতেও ক্রিকেটীয় চিন্তায় আবদ্ধ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যদিও চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে তারা রাজশাহী কিংসকে হারিয়ে এবারের আসরে প্রথম জয়ে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে। চট্টগ্রামে আসার পর অনুশীনের ফাঁকে কুমিল্লার অধিনায়ক মাশরাফি বলেছিলেন, টি-২০ ম্যাচটাকে সিরিয়াস না নিয়ে উপভোগ করার কথা। চাপমুক্ত ভাবে খেলতে পারলেই এখানে সফলতা আসবে।ctg-boat-2

বিপিএলের অন্য দুই ফাঞ্চাইজি বরিশাল বুলস ও রংপুর রাইডার্স টিম অবসরে আর জয়ের পরে হোটেলেই আনন্দ উৎসব করেছে।

 

 

 

Tags: বিপিএল টি২০ ২০১৬
Previous Post

সারাদেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

Next Post

ইউটিউবে সাড়া ফেলছে রাফাতের ‘উদাস লাগে মনে’

Next Post

ইউটিউবে সাড়া ফেলছে রাফাতের ‘উদাস লাগে মনে’

মনোনয়নপত্র সংগ্রহ করলেন আইভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT