চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন আছেন নগরীর ক্ষুদ্র ব্যবসায়ীরা?

জাহিদ রহমান by জাহিদ রহমান
9:41 অপরাহ্ন 17, নভেম্বর 2020
in মতামত
A A
নগরীর ক্ষুদ্র ব্যবসায়ীরা বাজারে তাদের পণ্য বিক্রি করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে প্রায় মাস ছয়েক দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। বিশেষ করে লকডাউন আর নানা নিষেধাজ্ঞার কারণে শহরের অর্থনীতি লম্বা সময় ধরে থমকে ছিল একেবারেই। লকডাউন শিথিল হওয়ার পর সেই প্রবণতা এখন অনেকটাই কমে এসেছে। ধীরে ধীরে এখন অর্থনীতি চাঙ্গা হচ্ছে। কিন্তু সেই আগের জায়গায় অর্থনীতি এখনও ফিরে যেতে পারেনি। এই ফিরে না যাওয়ার অন্যতম কারণই হলো মানুষের আয় কমে যাওয়া। বাংলাদেশ পরিসংখ্যন বুরো গত সেপ্টেম্বর মাসে করা এক জরিপে জানিয়েছিল, করোনাভাইরাসের কারণে প্রতি পরিবারের আয় গড়ে চার হাজার টাকা কমে গেছে এবং এ কারণে প্রতি পরিবারের ৫২ শতাংশ খাবার গ্রহণের পরিমাণও কমে গেছে।

করোনাকালে বড় ব্যবসায়ীদের আয়-ব্যয় নিয়ে যতোটা হৈ চৈ হয়েছে বা প্রণোদনার প্রতিশ্রুতি নিয়ে যে নানা কথা হয়েছে, সেই তুলনায় প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা সেই অর্থে তেমন কোনো আলোচনাই হয়নি। ফলে দেশের অগণিত ক্ষুদ্র ব্যবসায়ীর কপাল পুড়লেও তা নিয়ে কাউকে তেমন তৎপর হতে দেখা যায়নি। লকডাউন চলার সময় দেখা গেছে, প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই ব্যবসা ছেড়ে বাড়ি চলে গেছেন। অনেকেই বাড়ি গিয়ে অন্য পেশার সাথে যুক্ত হয়েছেন। নগরে ফিরে আসার আর সাহস দেখাননি। এরকম শতসহ সহস্র ঘটনা ঘটেছে। ছোট ছোট মুদী দোকান থেকে শুরু করে লন্ড্রী, সেলুন বন্ধ হয়ে গেছে অনেক। আবার এখনও যারা চালু রেখেছেন তাদের সময়ও খুব ভাল যাচ্ছে না। কেনাবেচা সেই আগের মতো একদমই নেই। আর তাই উদ্বেগ কাটিয়ে উঠতে পারছেন না বেশিরভাগ প্রান্তিক ব্যবসায়ী।

কদিন আগে কথা হচ্ছিলো মোহাম্মদপুর নূরজাহান রোডের ক্ষুদ্র ব্যবসায়ী ইউনুস মিয়ার সাথে। ইউনুস মিয়া ক্ষুদ্র এক জুতা ব্যবসায়ী। সীমা সুজ নামে তাঁর একটি জুতার দোকান আছে নূরজাহান রোডে। প্রতিমাসে তাঁকে ভাড়া বাবদ বারো হাজার টাকা গুণতে হয়। লালবাগ, নবাবগঞ্জ থেকে পাইকারী দামে বিভিন্ন ধরনের জুতা, স্যান্ডেল এনে বিক্রি করেন তিনি। আগে প্রতিদিন গড়ে তাঁর চার থেকে ছয় হাজার টাকা বিক্রি হতো। শুক্রবারের দিন কেনাবেচা কখনও কখনও দশহাজারের বেশি হতো। কিন্তু করোনা দুর্যোগে ইউনুস মিয়ার জুতার দোকানে সেই আগের মতো বিক্রি নেই। সারাদিন টেনেটুনে দুই হাজার বা পঁচিশশত টাকা বিক্রি হয়। কালভদ্রে হয় তিন-চার হাজার টাকা। লকডাউনের কালে ইউনুস মিয়ার দোকান বন্ধ ছিল। তখনও তাঁকে প্রতিমাসে ভাড়া গুণতে হয়েছে আগের নিয়মে। লকডাউন শিথিল হওয়ার পর তিনি নিয়মিত দোকান চালু রেখেছেন। কিন্তু কোনোভাবেই কেনাবেচা বাড়ছে না। ইউনুস মিয়া জানান প্রায় প্রতিমাসেই তিনি নিজের পুঁজি ভেঙে খাচ্ছেন। ব্যবসা চালাতে গিয়ে তিনি এখন অনেকটাই অসহায় হয়ে পড়েছেন। এরকম অবস্থা থাকলে তিনি সামনে কী করবেন বুঝে উঠতে পারছেন না।

নগরীর বাজারে বিভিন্ন মসলা ও শুকনো খাবার বিক্রেতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনুস মিয়ার মতো আরেক ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী জাহানারা বেগম। জামালপুরের এই নারী পৈত্রিকসূত্রে বিভিন্ন ধরনের রঙিন চুড়ির ব্যবসা করেন। ঢাকার বিভিন্ন অলিগলিতে বসলেও মূল ঠিকানা সংসদ ভবনের সামনের ফুটপথ। অনেকদিন ধরে এখানে চুড়ি বিক্রি করেন। প্রতিদিন বিকেলে এসে বসেন। রাত দশটা এগারোটা পর্যন্ত বেচাকেনা করেন। কিন্তু সেই আগের মতো বেচাকেনা নেই। জাহানারা বলেন, ‘সারাদিন বসে থাকি কাস্টমার নেই। গড়ে এখন প্রতিদিন বিক্রি হয় পাঁচ-সাতশত টাকা। অথচ করোনার আগে প্রতিদিন দুই তিন হাজার টাকার চুড়ি বিক্রি হতো। যা বিক্রি হতো তা থেকে হাজার বারোশ টাকা লাভ থাকতো। কিন্তু এখন সারাদিন কাস্টমারের জন্য চেয়ে থাকতে হয়। অনেকই আসেন দামদরও করেন। কিন্তু কেন জানি আর কনতে চান না।’ জাহানারা আরও বলেন, করোনা আসার কারণে ছোট ছোট ব্যবসায়ীদের মারাত্বক ক্ষতি হয়েছে। এখন সেই আগের মতো বাসাবাড়ির লোকজন বেড়াতে বের হন না। কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে তরুণীরাও তেমন আসেনা। জাহানারার মতে এখন যে আয় হয় তাতে করে ঘর ভাড়া দিয়ে ঢাকাতে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। জাহানার আশাবাদী করোনাকাল কেটে গেলে আবার সেই সুন্দর দিন ফিরে আসবে। আবার বেচাকেনা বাড়বে। ইউনুস মিয়া আর জাহানারার মতো হকার জাহাঙ্গীরের অবস্থাও একইরকম। সন্ধ্যা হলে নবোদয় হাউজিং থেকে পান সিগারেট বিক্রি করতে বের হতেন। এগলি ওগলি ঘুরে হাঁটতে হাঁটতে চলে যেতেন ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। কত মানুষের মুখে রুচি এনে দিতেন পান-মশলা দিয়ে। ভাল বিক্রি হতো। দুই তিন হাজার টাকারও বেশি হতো কখনও কখনও। কিন্তু এখনও বিক্রি নেমে এসেছে অর্ধেকে। আর লাভও হয় সামান্য। জাহাঙ্গীরের বক্তব্য করোনা আসার পর মানুষ আগের মতো পান-সিগারেট খান না। অনেকেই ঘরের বাইরে এসে কিছু মুখে দিতে চান না। আর তাই বিক্রি নেই সেই আগের মতো।

এই নগরীতে ইউনুস মিয়া, জাহানারা, জাহাঙ্গীরের সংখ্যা হাজার হাজার। যারা মাইনে পান না, বেচাবিক্রি করাই মূল সম্বল। ভাল বিক্রি হলে ভাল বাজার করে হাসিমুখে ঘরে ফেরেন। আবার সাতসকালে পুুঁজি নিয়ে ছুটেন পাইকারের দোকানে নতুন কোনো পণ্য আনতে। কিন্তু বেচাবিক্রি ভাল না হলে পুঁজির সংকট তাদের তীব্র হতে থাকে। এই করোনাকালে পুঁজির সংকট থেকে কোনোভাবেই তাদের মুক্তি মিলছে না। আর তাই প্রতিদিনই চিন্তার ভাঁজ তাদের মুখে। প্রতিদিনই বাড়ছে দায়-দেনা। দারিদ্র্যের মহা এক চক্রের মধ্যে নিত্য ঘুরপাক খেতে হচ্ছে তাদের। উদ্বেগ-সংকটে ডুবে থাকলেও তাদের পাশে কেউ নেই বললেই চলে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: করোনাভাইরাস
Previous Post

‘তারকা কথন’-এর আড্ডায় প্রাণবন্ত ঝিলিক ও দিঠি

Next Post

নিজের বোকামিতে দুই সর্বনাশ সালাহর

Next Post
সালাহর ব্যর্থতার কারণে হতাশ ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের বোকামিতে দুই সর্বনাশ সালাহর

বাংলাদেশের একজন নেতা ভিডিও কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নালিশ নয়, মেধা দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT