চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেবল পিএসজির সেরা হওয়া নেইমারের লক্ষ্য নয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদে কবে যাচ্ছেন? এমন প্রশ্নে বেশ বিরক্ত নেইমার। উত্তরে জানিয়ে দিলেন পিএসজির হয়ে কেবল শুরু হল। প্যারিসেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। সঙ্গে জানিয়ে দিলেন, ক্লাবটির সেরা খেলোয়াড় হওয়া লক্ষ্যে নেই তার। চোখ আরও সুদূরে।

২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর থেকে বিতর্ক যেন নিত্যসঙ্গী নেইমারের। ক্লাবে সতীর্থ এডিনসন কাভানি ও কোচ উনাই এমেরির সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগের কানাঘুষা নিয়ে সংবাদমাধ্যম পিছু লেগেই আছে ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিডের।

এতকিছুর ভিড়ে নিজের কাজটা ঠিকঠাক সেরে রাখছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নতুন ক্লাবে ২৫ ম্যাচে ২৬ গোল হয়ে গেছে। ২০১৪-১৫ মৌসুমে বার্সার জার্সি গায়ে ৩৯ গোল করার চেয়েও তাতে চলতি মৌসুমকেই সেরা মানছেন। পিএসজি টিভিকে দেয়া সাক্ষাৎকারে খোলাখুলিই বলেছেন সেটা।

‘হ্যাঁ, গোল করার দিক থেকে এটিই আমার সেরা মৌসুম। কিন্তু আমি আরও বেশি বেশি গোল করতে চাই, আরও ভাল ফুটবল খেলতে চাই।’

‘পিএসজির হয়ে আমার কেবল শুরু। দলটির হয়ে এতটা ভাল শুরু হবে তা কখনোই ভাবিনি। এখানে আমার দল ও সতীর্থদের সাহায্য করতে এসেছি এবং প্রতিদিনই আরও ভাল খেলতে চাই।’ যোগ করেন নেইমার।

মূর্তিকারিগর

সাক্ষাৎকারে একপর্যায়ে উঠে এসেছে কাভানির সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টিও। তাতে এক ফুঁৎকারে সব গুঞ্জন উড়িয়ে দিতে চাইলেন নেইমার। যদিও বেশি করে জড়িয়ে গেলেন আরও।

‘দলের সেরা খেলোয়াড় হওয়ার কোন ইচ্ছে নেই আমার। কিংবা সেই খেলোয়াড় হওয়ার ইচ্ছে নেই, যার লক্ষ্য কেবল সর্বোচ্চ গোল করানো কিংবা করা।’ কাভানির সঙ্গে নিজের পার্থক্য বোঝাতেই কি মন্তব্যটা করলেন নেইমার?

Tags: নেইমার-পিএসজি
Previous Post

কনক চাঁপার সঙ্গে গাইলেন বিপ্লব সাহা

Next Post

জাবিতে দশ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব

Next Post
জাবিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় নাট্যোৎসব

জাবিতে দশ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব

দর্শক ও সমালোচকের মতে অস্কার সেরা চলচ্চিত্র কোনটি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT