চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেবল এবং কেবলমাত্র জয়েই চোখ তাসকিনদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 08, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদ, ক্যাপশনে হাস্যোজ্জ্বল মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাউন্ট মঙ্গানুইতে ইতিহাস সৃষ্টি করা টেস্টে অগ্রণী ভূমিকা রেখেছিলেন পেসত্রয়ী। ক্রাইস্টচার্চ টেস্টে তাসকিন-শরিফুল-ইবাদতের দায়িত্ব তাতে বেড়ে গেছে। সবটুকু নিংড়ে নিজেদের কাজটা ঠিকঠাক করার প্রত্যয় তাসকিন আহমেদের কণ্ঠেও। সেরা খেলা উপহার দিয়ে তুলে নিতে চান আরেকটি জয়।

নিউজিল্যান্ডের মাটিতে ৩৩তম ম্যাচে প্রথম জয়ের পর টাইগারদের হাতছানি দিচ্ছে সিরিজও নিজেদের করে নেয়ার। হ্যাগলি ওভালে রোববার শুরু হতে চলা টেস্টে জয় বা ড্র করলেই কিউই ডেরায় প্রথম সিরিজ জয়ের স্বাদও পাবেন টাইগাররা। ম্যাচের আগেরদিন ভিডিও বার্তায় পেসার তাসকিন জানালেন- ড্র নয়, বরং জয়ের লক্ষ্যই তাদের।

‘সবাই মানসিক ও প্রস্তুতিতে ভালো অবস্থানে আছি। আমাদের সেরাটা দিবো। অবশ্যই জয়ের জন্য খেলবো। সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন। সেরাটা দিয়ে যেন ভালো খেলা উপহার দিতে পারি।’

অবিস্মরণীয় জয়ের টাটকা স্মৃতি বয়ে বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে এসেছে বাংলাদেশ। শুক্রবার মাঠের অনুশীলন থাকলেও বৃষ্টি বাধায় টাইগাররা নামতে পারেনি মাঠে। ইনডোরে হয়েছে ঘাম ঝরানো। শনিবার অনুশীলনে ভালো প্রস্তুতি সেরেছেন, হ্যাগলির দমকা বাতাসে মানিয়ে নেয়ার চেষ্টা করেছেন তাসকিনরা।

‘গতকাল বৃষ্টির জন্য ট্রেনিং সেশনটি হয়নি। আমরা ভালো জিম সেশন করেছি। আজকে ট্রেনিংটা খুব ভালো ছিল। এখানে আবহাওয়াটা একটু আলাদা, ঠাণ্ডা বেশি ও অনেক বাতাস। ট্রেনিংয়ে যতটুকু পেরেছি মানিয়ে নিয়েছি।’

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে সফরের দ্বিতীয় ও শেষ টেস্টে নামবেন মুমিনুলরা। সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে জিতে এগিয়ে বাংলাদেশ।

Tags: ক্রাইস্টচার্চতাসকিনমাউন্ট মঙ্গানুইলিড স্পোর্টস
Previous Post

৮ বার করোনার টিকা নেয়ার দাবি এক ব্যক্তির

Next Post

কক্সবাজারে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন, নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তাদের সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

নাকের নমুনা সংগ্রহের জন্য একজন ব্যক্তি পরীক্ষার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাকের নমুনায় ওমিক্রন দ্রুত শনাক্ত করা যায় না: বিশেষজ্ঞ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT