চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন সরিয়ে নেওয়া হল অমিতাভ ও তার কন্যার বিজ্ঞাপনটি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 24, জুলাই 2018
in বিনোদন
A A

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার মেয়ে শ্বেতা বচ্চন। সম্প্রতি প্রথবারের মত একসঙ্গে একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলেন তারা। বেশ প্রশংসাও কুড়িয়েছিল বাবা-মেয়ের আবেগ মিশ্রিত অভিনয়।

কিন্তু অমিতাভ-শ্বেতার বিজ্ঞাপন নিয়ে প্রবল আপত্তি তুলেছেন ব্যাংক কর্মীদের সংগঠন। অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। আর তাই তো চাপের মুখে পিছু হটল গয়না প্রস্তুতকারক সংস্থা। প্রকাশ্যে ক্ষমাও চাইল। পাশাপাশি বিজ্ঞাপনের ভিডিও বিভিন্ন মাধ্যম থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হল।

গয়না প্রস্তুতকারক ওই সংস্থার সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক বহুদিনের। বরাবরই সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে অমিতাভ ও জয়াকে। এবারে বিজ্ঞাপনে অমিতাভের সঙ্গী হয়েছিলেন মেয়ে শ্বেতা। প্রথমবার বাবার সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করেন মেয়ে। আবেগের সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন বিগ বি।

কিন্তু সুখের সেই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ বিজ্ঞাপনের একটি দৃশ্য নিয়ে আপত্তি তুলল ব্যাংককর্মীদের সংগঠন। এক মধ্যবিত্ত পরিবারের বৃদ্ধ হিসেবে দেখানো হয়েছে অমিতাভকে। যাঁর পেনশন অ্যাকাউন্টে ভুল করে বেশি টাকা চলে গিয়েছিল। সে টাকা ফেরত দিতে গেলে ব্যাংক ম্যানেজার হেসে বলছেন, রেখেই দিন।

মূলত এই দৃশ্য নিয়েই আপত্তি ব্যাংক কর্মীদের। তাঁদের মতে, কোনও ব্যাংক ম্যানেজারই এ কথা বলতে পারেন না। কারণ এ কাজটিই নিয়ম বিরুদ্ধ। এখানে ব্যাংককর্মীদের যেভাবে দেখানো হয়েছে তা নিতান্ত অবমাননাকর। ব্যাংকে যাঁরা কাজ করেন তাঁদের ছোট করতেই এরকম একটা দৃশ্যের অবতারণা। জনসমাজেও এর খারাপ প্রভাব পড়বে। সারা ভারত ব্যাংক ইউনিয়ন কনফেডারেশনের প্রায় সাড়ে তিন লক্ষ সদস্য ওই গয়না প্রস্তকারক সংস্থার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেন।

আর তাই চাপের মুখে নিজেদের অবস্থান থেকে সরে আসে গয়না প্রস্তুতকারক সংস্থা। যদিও তাঁদের দাবি ছিল বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক। তবুও এতে যদি কারও সম্মানহানি হয়ে থাকে তাহলে সংস্থার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। বলা হয়েছিল, প্রয়োজনে বিজ্ঞাপনে আপত্তিকর জায়গাটি সংশোধন করা হবে। তবে মামলার হুঁশিয়ারির ফলে, পুরো বিজ্ঞাপনটিই বিভিন্ন মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য এখনও বেশ কিছু জায়গায় বিজ্ঞাপনটি চলছে।

Tags: অমিতাভ বচ্চনশ্বেতা বচ্চন
Previous Post

ম্যাথুজ আবারও ওয়ানডে নেতৃত্বে

Next Post

তরুণ-তরুণীর ভাইরাল হওয়া সেই ছবির ফটো সাংবাদিককে মারধর

Next Post
ছবি কবি জীবন আহমেদ

তরুণ-তরুণীর ভাইরাল হওয়া সেই ছবির ফটো সাংবাদিককে মারধর

শচীন পুত্রের ‘ডাক’, এনটিনি পুত্রের ‘ঝড়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT