চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন বাংলাদেশে আসতে চান ম্যাকগাইভার?

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
10:24 অপরাহ্ন 04, নভেম্বর 2017
in বিনোদন
A A
ম্যাকগাইভার চরিত্রের ছবি, তিনি একটি ম্যাচ লাইট ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশির দশকের বিখ্যাত টিভি সিরিজ ‘ম্যাকগাইভার’ বাংলাদেশে আসতে চান। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিতে তার বাংলাদেশি ভক্ত শিপলু রহমান খানকে এমন ইচ্ছার কথা জানান ম্যাকগাইভার চরিত্রে অভিনয় করা রিচার্ড ডিন অ্যান্ডারসন। এ নিয়ে শুক্রবার চ্যানেল আই অনলাইনে একটি প্রতিবেদন ছাপা হলে পাঠকদের মনে আগ্রহ জাগে কেন তিনি বাংলাদেশে আসতে চান এমন প্রশ্ন করেন অনেকে।

চ্যানেল আই অনলাইনকে শিপলু রহমান খান বলেন, ‘ম্যাকগাইভার বিশ্বব্যাপী জনপ্রিয় চরিত্র। তিনি যেখানেই গেছেন ভক্তদের ভালোবাসা পেয়েছেন। কিন্তু কোন ভক্ত শুধুমাত্র তাকে দেখার জন্য নয় হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে সিডনি উড়ে যেতে পারে এটা ছিল তার ভাবনার বাইরে। এছাড়া বাংলাদেশে তাকে নিয়ে নানান পত্রিকায় ছাপা হওয়া প্রতিবেদন, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকায় ছাপা হওয়া ফিচারগুলো দেখে অবাক হন। এতটা উন্মাদনা তাকে ঘিরে বাংলাদেশের মানুষ দেখিয়েছেন অজানা ছিল ম্যাকগাইভারের। এছাড়া বাংলাদেশ থেকে ম্যাকগাইভারকে নিয়মিত চিঠি পাওয়াতেও অবাক হয়েছেন তিনি।’

এসব নিজ চোখে দেখতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাকগাইভার খ্যাত অভিনেতা রিচার্ড ডিন অ্যান্ডারসন। এমনটাই তিনি জানিয়েছেন তাকে দেখতে  যাওয়া শিপলু রহমান খানকে।

ছোটবেলায় বিটিভিতে ম্যাকগাইভার দেখে রিচার্ড ডিন অ্যান্ডারসনের ভক্ত বনে যান শিপলু। সংগ্রহ করেন তার ঠিকানা। লিখতে থাকেন চিঠি। একসময় ফিরতি চিঠি আসতে শুরু করে। শিপলুকে চিঠি লেখেন রিচার্ডের ম্যানেজার। ম্যাকগাইভার অটোগ্রাফসহ ছবিও পাঠান বাংলাদেশি এই ভক্তকে।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
শিপলু রহমান খানের সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে রিচার্ড ডিন অ্যান্ডারসন।

১৯৮৫ সাল থেকে শুরু করে ১৯৯২ সাল পর্যন্ত মোট ৭টি সিজনে ১৩৯টি পর্বে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলে প্রচার হয় ম্যাকগাইভার। সেসময় বিটিভির মাধ্যমে বাংলাদেশের দর্শকরা সিরিজটি দেখার সুযোগ পান। হাতের কাছে যা পান তাই দিয়ে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করে ম্যাকগাইভার শক্রদের ঘায়েল করেন। চরিত্রটি বাংলাদেশে এতটাই জনপ্রিয়তা পায় যে লেখার খাতা, ভিউকার্ড, পোস্টারে ম্যাকগাইভারের ছবি দখল করে নেয়।

স্কুল কলেজে আলোচনার বিষয়ও হয়ে দাঁড়ায় ম্যাকগাইভার। তখন এই টিভি সিরিজ ছিল ছোট-বড় সকলের সবচেয়ে জনপ্রিয় একটি সিরিজ। ১৯৯০ সালের ব্যাপক জনপ্রিয়তার কারণে বিটিভি ২০১০ সালে আবারও বাংলায় ডাবিং করে প্রচার করে। তখনও জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে ‘ম্যাকগাইভার’!

Tags: ম্যাকগাইভার
Previous Post

৭ নভেম্বর নিয়ে জাসদের বিভ্রান্ত বিপ্লবের জটিল সমীকরণ

Next Post

‘সিলেটে আন্তর্জাতিক ম্যাচ হতেই হবে’

Next Post
ক্রিকেট মাঠে খেলোয়াড়রা প্রস্তুত, দর্শকরা স্ট্যান্ডে বসে ম্যাচ দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সিলেটে আন্তর্জাতিক ম্যাচ হতেই হবে’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটনে ভুটানের কাছে আমাদের যা শেখার আছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT