চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন এমন করুণ পরিণতি ‘পাকিজা’ খ্যাত গীতা কাপুরের?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 29, মে 2018
in বিনোদন
A A

এক সময় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা। কিন্তু বয়স হতেই শিকার হলেন করুণ এক বাস্তবতার। হ্যাঁ, বলছি এমনি একজন জনপ্রিয় অভিনেত্রীর কথা যার নাম গীতা কাপুর।

গত শনিবার মারা যান ‘পাকিজা’ খ্যাত অভিনেত্রী গীতা কাপুর। জীবনের শেষ দিনগুলোতে পরিবার ছেড়ে বৃদ্ধাশ্রমে কাটিয়েছেন ৫৮ বছর বয়সে মারা যাওয়া এ অভিনেত্রী।

গীতা কাপুরের মৃত্যুর খবর পেয়ে দেখতে আসেননি তার ছেলে। মৃত্যুর পর ৩০ ঘণ্টা অপেক্ষা করেও ছেলে না আসায় মেয়েই করেন তার শেষকৃত্য।

ভারতের মুম্বাইয়ে অবস্থিত বৃদ্ধাশ্রমে গত এক বছর ধরে সন্তানদের একনজর দেখার জন্য অপেক্ষায় ছিলেন অভিনেত্রী। অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত ছেলে রাজা কাপুরের মুখটি একবারের জন্য দেখবেন বলে অপেক্ষা করেছিলেন। কিন্তু মৃত্যুপথযাত্রী মায়ের জন্য তো নয়ই, তার শেষকৃত্যেও পৌঁছাল না পাষণ্ড এই ছেলে।

মায়ের প্রতি প্রায় একইরকম উদাসীন মেয়ে আরাধ্যাও। তবে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, মানবিকতা দেখিয়ে মৃত্যুর ৩০ ঘণ্টা পর মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন গীতা কাপুরের মেয়ে।

নায়িকার প্রয়াণে শোকপ্রকাশ করে অশোক পণ্ডিত বলেন, ‘রোববার রাতে মেয়ে আরাধ্য তার শেষকৃত্য সম্পন্ন করেন। মায়ের কাজে তিনি কারও উপস্থিতি চাননি। তাই তেমন কেউই হাজির ছিলেন না। এদিকে তার ছেলের কোনো খোঁজ নেই।’

গত বছরের মে মাসের এক দুপুরে গীতা কাপুরকে অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করান তার ছেলে রাজা। এরপর এটিএম কার্ড থেকে টাকা তুলে আনার কথা বলে মাকে হাসপাতালে রেখে পালিয়ে যায় ছেলে।

পরে সেখান থেকে গীতাকে উদ্ধার করেন ভারতের চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। মৃত্যুর আগে সেই খ্যাতনামা অভিনেত্রী জানিয়েছিলেন, ছেলে রাজা প্রায়ই তাকে মারতেন। দিনের পর দিন তাকে অনাহারে রাখতেন। চারদিন পর একবার তাকে খেতে দেওয়া হত।

সত্তরের দশকে ভারতের নামকরা অভিনেত্রী ছিলেন গীতা কাপুর। এক সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন তিনি।

‘পাকিজা’র মতো সিনেমায় অভিনয় করেছেন রাজ কুমারের স্ত্রীর চরিত্রে। তার নামের পাশে রয়েছে বলিউডের প্রায় শ’খানেক সিনেমা।

Tags: গীতা কাপুরবলিউড অভিনেত্রীশেষকৃত্য
Previous Post

মোস্তাফিজের ইনজুরি কবে, কিভাবে হল?

Next Post

বাংলাদেশের বিপক্ষে তারুণ্যে ভরা আফগান দল

Next Post

বাংলাদেশের বিপক্ষে তারুণ্যে ভরা আফগান দল

সড়কের কাজের গুণগত মান নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT