চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনো বাদ পড়ছেন জানতে চান ইমরুল

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
7:39 অপরাহ্ন 28, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ দলে আসা-যাওয়ার মধ্যে থাকতে থাকতেই কেটে গেছে ১০ বছর। বয়সের সঙ্গে হয়েছেন পরিণত, ব্যাটে মিলছে রান, দেখা যাচ্ছে দায়িত্বশীলতার ছাপ। তবুও ভাগ্য ঘুরছে না কিছুতেই। গেল অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩৪৯ রান করার পরও ঠাঁই হয়নি নিউজিল্যান্ড সফরের দলে।

সতীর্থরা যেটাকে দেখছেন দুর্ভাগ্য হিসেবে। ইমরুল কায়েস নিজেও এবার কারণটা জানতে চান। কী করলে টিকে থাকতে পারবেন জাতীয় দলে, নির্বাচকদের কাছে সে জিজ্ঞাসা ডানহাতি ওপেনারের।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইটানকে ৮০ রানে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ইমরুল এলেন সংবাদ সম্মেলনে। বিপিএল সংক্রান্ত কথার শেষে জানতে চাওয়া হয় হল, কেনো একই ঘটনা বারবার ঘটছে? উত্তরে দুঃখ আড়াল করে কেবল আক্ষেপের সুরে বলে গেলেন-

‘গত দশ বছর ধরে তো এভাবেই খেলে আসছি, খেলতে হচ্ছে। নিজেও জানি না যে, আমি ভালো খেলার পরও পরের সিরিজে খেলতে পারব কি পারব না! নিজেও প্রত্যাশা করি না। আমি ওভাবেই মানসিকভাবে প্রস্তুত থাকি, যখনই জাতীয় দলের জন্য একটা সুযোগ পাই ওভাবেই খেলার চেষ্টা করি।’

ইমরুল নিজে জানেন না তার সমস্যা কী। জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৪, ৯০, ১১৫ রানের তিনটি ইনিংস খেলার পর উইন্ডিজ সিরিজে দুটি ম্যাচে খারাপ (৪, ০) করাতেই জাতীয় দল থেকে কাটা পড়েছেন এ বাঁহাতি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন কন্ডিশন বিবেচনায় তাকে রাখা হয়নি।

ইমরুল নিজে অবশ্য আরেকটু স্পষ্ট হতে চান। ব্যাটিংয়ের কোথায় সমস্যা সেটি জানতে পারলে উপকৃত হতেন বলেও মন্তব্য করলেন।

‘সেই জিনিসটা (কোথায় সমস্যা) যদি ক্লিয়ার করে তাহলে ওই জায়গাটা নিয়ে কাজ করতে পারি। আরও বেটার ওয়ার্ক করতে পারি। আমার কাছে মনে হয় এই জিনিসটা নির্দিষ্ট হওয়া আমার জন্য ভালো। কারণ আমি কেনো থাকছি না, বা কেনো নেই তা জানি না, হতে পারে টিম কম্বিনেশনের কারণে। হয়ত চিন্তা করেছে একই পজিশনে অনেক ব্যাটসম্যান। আমাকে দরকার নেই। তার জন্য হয়ত আমি তাদের (নির্বাচক প্যানেল) মাথায় নেই।’

কেউ চোটে পড়লে বা অফফর্মে থাকলেই জাতীয় দলে ডাক পড়ে অভিজ্ঞ ইমরুলের। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা এ বাঁহাতি ওপেনার পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন বলে দাবি করেন। হতাশ ইমরুল জানালেন, বাস্তবতা বদলাক সেটি তিনি প্রত্যাশাও করেন না।

Tags: ইমরুলবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
Previous Post

‘আভাস কমার্শিয়াল কাজ নয়, ভালোবাসার কাজ’

Next Post

সহজে ঘুমিয়ে যাওয়ার কলাকৌশল

Next Post
.

সহজে ঘুমিয়ে যাওয়ার কলাকৌশল

পথিক

সাংবাদিক পথিক সাহার ৮ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT