চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেকেআর উইকেটরক্ষক করোনা পজিটিভ, নেগেটিভ সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 08, মে 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, হাসিমুখে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল অভিযান শেষে দেশে ফেরা সাকিব আল হাসান প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও একবার টেস্টের জন্য তার নমুনা নেওয়া হবে।

ভারত ফেরত আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর পরীক্ষার ফল পেতে আরও কিছুটা সময় লাগবে। তারা তিনজনই বৃহস্পতিবার থেকে ঢাকায় হোটেল কোয়ারেন্টিনে আছেন। এভাবে কাটাতে হবে মোট ১৪ দিন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, সাকিবের প্রথম টেস্টের ফল আমরা পেয়েছি, নেগেটিভ। মোস্তাফিজেরটা আজই পাব। ২৪ ঘণ্টার মধ্যে আরও একবার কোভিড টেস্ট হবে তাদের।

আইপিএলে সাকিবের কেকেআর সতীর্থ বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়রের পর করোনা পজিটিভ হয়েছেন দলটির বিদেশি ক্রিকেটার টিম সেইফার্ট। আহমেদাবাদ থেকে নিউজিল্যান্ডগামী বিশেষ বিমানে উঠা হয়নি তার। কিউই উইকেটরক্ষক-ব্যাটসম্যান আছেন আইসোলশনে।

ভারতীয় সংবামাধ্যমের খবর, আহমেদাবাদ থেকে চেন্নাই নিয়ে যাওয়া হবে সেইফার্টকে। সেখানকার একটি হাসপাতালে রাখা হবে তাকে।

এবার আইপিএলে প্রথম করোনা পজিটিভের খবর মিলেছে দুই ভারতীয়র সংক্রমিত হওয়ার মধ্য দিয়ে। এরপর অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও করোনা আঘাত হানায় আইপিএল স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিদেশি খেলোয়াড়েদের অধিকাংশই নিজ নিজ দেশে ফিরে গেছেন।

Tags: মোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
Previous Post

আসিফ ইকবালের কথায় ঈদে ঈশানের গান

Next Post

রবীন্দ্রনাথের গল্পে আলোচিত বলিউডের যে সাত ছবি

Next Post
রবীন্দ্রনাথের গল্পে অনুপ্রাণিত বলিউডের সাত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্রনাথের গল্পে আলোচিত বলিউডের যে সাত ছবি

জনসমাগমে আতশবাজি ও আতঙ্কের মধ্যে জেরুজালেমে আল আকসা মসজিদে হামলার প্রতিবাদে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

জেরুজালেমে আল আকসা মসজিদে হামলায় শতাধিক আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT