চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেউ কাজে ডাকে না, হাতে কোনো ছবি নেই: গাঙ্গুয়া

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
5:21 অপরাহ্ন 30, ডিসেম্বর 2019
in বিনোদন
A A

শুরুটা মারপিট দিয়ে। তখন নাম ছিল পারভেজ চৌধুরী। এরপর আসেন অভিনয়ে। প্রয়াত অভিনেতা জসিম তার নাম দিয়েছিলেন গাঙ্গুয়া! সবমিলিয়ে চলচ্চিত্রে প্রায় ৪৩ বছরের ক্যারিয়ার গাঙ্গুয়ার।

রুপালি পর্দার সুপরিচিত এ অভিনেতা আগের মতো সিনেমায় ব্যস্ত নন। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে গাঙ্গুয়া বলেন, ‘কেউ কাজে ডাকে না, আমার হাতে কোনো ছবি। সর্বশেষ ‘পাগলামি’ ছবিতে কাজ করেছি। এখন সিনেমায় কাজ না করলেও দেশের বিভিন্ন অঞ্চলে স্টেজ শো করছি।’

সোমবার বিকেলে এফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচনে ভোট প্রদান করতে এসে এসব কথা বলেন গাঙ্গুয়া। তিনি বলেন, আট শতাধিক সিনেমায় কাজ করেছি। উল্লেখযোগ্য ছবি হচ্ছে মাস্তান রাজা, কালিয়া, প্রেম গীত, নূরা পাগলা, জ্যান্ত কবর, ক্ষুধার জ্বালা, লাল বাদশা, ইঞ্চি ইঞ্চি প্রেম, তোকে ভালোবাসতেই হবেসহ অসংখ্য ছবি।

জয়পুরহাটে জন্ম গাঙ্গুয়ার। আট ভাই চার বোনের মধ্যে সবার ছোট তিনি। প্রয়াত নায়ক জসিম তার নাম পারভেজ চৌধুরী থেকে গাঙ্গুয়া দেন। তিনি বলেন, জসিম ভাই বলেছিলেন এই নাম দিকে ভিলেন হিসেবে আমাকে নিয়ে আলোচনা হবে। তিনি যা বলেছিলেন তাই হয়েছে। দেশের মানুষের কাছে আমি এ নামেই পরিচিতি পেয়েছি। তিনি আমার ওস্তাদ। এরপর দেলোয়ার জাহান ঝন্টুর ম্যাক্সিমাম ছবিতে আমি ফাইটে কাজ করেছি।

চলচ্চিত্র প্রসঙ্গে গাঙ্গুয়া বলেন, গত একযুগ ধরে শুধু প্রেমের ছবি বানানো হচ্ছে। ফ্যামিলি ড্রামার ছবি কমে গেছে। আগে ফ্যামিলি ড্রামার ছবি হতো। সেগুলোতে মানুষ নিজেদের খুঁজে পেত। কিন্তু এখন মানুষের কাছে এইসব ছবি একঘুয়েমি ঠেকছে। তাই মানুষ ছবি দেখছে না। এছাড়া হাতের মুঠোয় ইন্টারনেটের কারণে মানুষ সারাবিশ্বের সবকিছু দেখছে যেটা আগে ছিল না। এসব কারণে মানুষ আর হলে গিয়ে ছবি দেখছে না।

গাঙ্গুয়ার ৪৩ বছরের চলচ্চিত্র জীবনের উপলব্ধি মানুষের কাছে নিজের পরিচিতি। এছাড়া কিছু অপ্রাপ্তিও রয়েছে। তিনি বলেন, শিল্পীদের জীবনে শেষে যোগফল শুন্য। আগে আমাদের লেখাপড়া কম ছিল। না বুঝেই যে কোনো কিছু করতাম। শুধু অভিনয় করে জীবনের শেষে এসে এজন্য কষ্ট সইতে হয়। অবশিষ্ট বলে কিছু থাকেনা। কারণ অভিনয় সেক্টরে পেনশনের ব্যবস্থা নেই। শিল্পী চলচ্চিত্রে ৫০ বছর কাজের পর আরও ৩০ বছর বাঁচলে ওই পরের সময়টা তার কষ্টে কাটে। কারণ তার সঞ্চয় থাকেনা। আমার কোনো কষ্ট না থাকলেও চারপাশে ভাই বন্ধু অনেক কষ্টে আছে। এজন্য মাঝেমধ্যে খুব খারাপ লাগে।

চলচ্চিত্রে মন্দ মানুষ হলেও বাস্তবে গাঙ্গুয়া ঠিক তার উল্টো। তিনি বলেন, আমি নামাজ, রোজা পালন করি। সিনেমার বাইরে আর পাঁচটা মানুষের মতো সাধারণ আমি। আমার সংসার আছে। একমাত্র মেয়ে লেখাপড়া শিখেছে। একটি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে একটি কোরিয়ান স্কুলে শিক্ষকতা করছে। আমার স্ত্রী গৃহিণীর পাশাপাশি বিউটিশিয়ান। অভিনয় ছাড়া আমার কোনো পেশা নেই। সংসার জীবনে আমি ভীষণ সুখী একজন মানুষ।

ছবি: নাহিয়ান ইমন

Tags: এফডিসিগাঙ্গুয়াচলচ্চিত্রজসিমলিড বিনোদন
Previous Post

‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

Next Post

বছর শেষে প্রত্যাবর্তনে বাজিমাত

Next Post

বছর শেষে প্রত্যাবর্তনে বাজিমাত

শেষ হচ্ছে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT