চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেঁপে উঠলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 পূর্বাহ্ন 25, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। এর উৎপত্তিস্থল ছিলো নেপালে। নেপাল ছাড়াও ভারতের কয়েকটি রাজ্য, চীনের তিব্বত এবং মিয়ানমারে ভূ‌মিকম্প অনুভূত হয়েছে। তবে  নেপা‌লে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, সাত দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ৫শ’ ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে নেপালের পোখারার লামজুং-এ।

সাম্প্রতিক সময়ে এটিই বাংলাদেশে সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. মজিবুল ইসলাম জানান, সাম্প্রতিককালে এতো বড় ভূমিকম্প এই এলাকায় হয়নি। এর আগে সর্বশেষ বড় ভূমিকম্পের মাত্রা ছিলো ৮.৪ বা ৮.৩।

নেপালের কাছে কেন্দ্রস্থল থাকায় বাংলাদেশের উত্তরবঙ্গে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে। ঢাকায় জায়গা ভেদে ৪.৫ থেকে ৫ মাত্রায় ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ড. হুমায়ূন আখতার।

বেলা সোয়া ১২টার দিকে হঠাৎ করেই কেঁপে উঠে রাজধানী ঢাকাসহ সারা দেশ। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে উঁচু ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন সাধারন মানুষ। ছুটি হয়ে যায় স্কুল-কলেজসহ অনেক প্রতিষ্ঠান। অনেক জায়গায় ছুটোছুটি করে নামতে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটে।

ভূমিকম্পের প্রায় ৪০ মিনিট পর পঞ্চগড়, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় দ্বিতীয় দফায় কম্পন অনুভত হয়। আবহাওয়াবিদরা একে ‘আফটার শক’ বলেছেন।

রাজধানীসহ
সারাদেশে দুপুর সোয়া ১২টার
দিকে অনুভূত হয় মূল ভূমিকম্প। আতঙ্ক
ছড়িয়ে পড়ে দেশজুড়ে মানুষের
মধ্যে। অফিস
বাসা ছেড়ে সবাই নেমে
আসেন খোলা আকাশের নিচে। দ্রুত
নামতে গিয়েই ঘটে অঘটন।

পাবনায় আতঙ্কে এক
স্কুল শিক্ষকার মৃত্যু হয়। এছাড়াও বগুড়ার  দুপচাঁচিয়ায় নিহত হয়েছেন মোর্শেদা বিবি নামের একজন নারী।

ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন, কোথাও কোথাও ভবনে দেখা দিয়েছে ফাটল। পুরান ঢাকার চকবাজারের ইসলাম নগরে ৬ তলা ভবনের এক পাশ মাটিতে দেবে যায়। হেলে পড়ে পাশের ৪ তলা একটি ভবনের উপর। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ সময় দ্রুত ভবন থেকে নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা ভবনটি খালি করে তালা লাগিয়ে দেয়।

এছাড়াও বংশালে ৬ তলা একটি ভবন পাশের আর একটি ভবনের উপর হেলে পড়ে। রাজধানীর শ্যামলীর আশা টাওয়ার, মিরপুরের মাজার রোডে ডায়মন্ড গার্মেন্টস, ইসলামপুরে ৬ তলা ভবন, নবাবপুর পুলিশ ফাঁড়ির কাছে বহুতল ভবন, গাবতলি বাস-ট্রাক মালিক সমিতি ভবন, পুরান ঢাকার বরিশাল প্লাজা হেলে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ভূমিকম্পের সময় ডিবি’র মিডিয়া সেন্টারে চলছিলো পুলিশ কমিশনারের ব্রিফিং। সেসময় আতঙ্কিত পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা ব্রিফিং স্থল ছেড়ে ছুটে বাইরে চলে আসেন।


Tags: ভূমিকম্প
Previous Post

বাংলাদেশে গ্রহণযোগ্য সিটি নির্বাচনের আহবান ইইউ’র

Next Post

গরমে ঘরে বসেই সহজলভ্য ফল দিয়ে ফেসিয়াল

Next Post

গরমে ঘরে বসেই সহজলভ্য ফল দিয়ে ফেসিয়াল

দিল্লীসহ ভারতের বিভিন্ন শহরে ভূমিকম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT