চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষ্ণাঙ্গ নির্যাতনের ঘটনায় পুলিশ সদস্য বরখাস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 পূর্বাহ্ন 08, জুন 2015
in আন্তর্জাতিক
A A

কৃষ্ণাঙ্গ কিশোর-কিশোরীদের সঙ্গে ঝগড়ার সময় এক পুলিশ সদস্যের হাতে হামলা ও অস্ত্র তাকের ভিডিও প্রকাশের পর মার্কিন যুক্তরাষ্ট্রের মেককিনি শহরের ডালাস এলাকার ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার একটি সুইমিং পুলে ঘটা ওই অমানবিক ঘটনার ভিডিও শহরের নাগরিকদের মধ্যে সমালোচনার ঝড় তুলেছে।

প্রায় ৭ মিনিটের এই ভিডিও চিত্রে দেখা যায়, পুলিশ সদস্যরা সুইমিং পুলে একদল কিশোর-কিশোরীকে অমানবিকভাবে দমনের চেষ্টা করে। এক পুলিশ সদস্য সাঁতারের পোশাক পড়া একজন কিশোরীকে (১৪) মাটিতে ফেলে তার মাথা চেপে ধরে।

এসময় অন্য দুই কিশোর ওই পুলিশের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বন্দুক উচিয়ে ধাওয়া দেয়। একই সঙ্গে ওই কিশোরীর হাতে আঘাত করতে থাকে। এমন পাশবিক অত্যাচারের সময় সে চিৎকার করে বারবার তার মাকে ডাকছিলো।

পুলিশ সদস্য মেয়েটির হাত বারবার জোরে ঘুরিয়ে মাটিতে চেপে ধরছিলো। একই সঙ্গে  তার চুলের মুঠি ধরে মুখ মাটিতে ঘষছিলো। 

ফেসবুকে দেওয়া এক বিবৃতে মেককিনির পুলিশ ডিপার্টমেন্ট বলেছে, ভিডিওটি সবার মধ্যে দুশ্চিন্তা তৈরি করেছে। তারা এ ঘটনাটির তদন্ত করছেন। বিভিন্ন সামাজিকমাধ্যমসহ ইউটিউবে পোস্টগুলোতে অনেকেই এই অমানবিক ঘটনাকে সহিংস বর্ণ বৈষম্য বলে অ্যাখ্যায়িত করেছেন। কারণ ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা ছিল শ্বেতাঙ্গ আর কিশোর-কিশোরীরা ছিল কৃষ্ণাঙ্গ।

পুলিশ ডিপার্টমেন্ট বরখাস্ত হওয়া পুলিশের নাম প্রকাশ করেনি। গ্রেফতার হওয়া কিশোরীটিকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার সিএনএন’র একজন বিশ্লেষক কার্ডিক অ্যালেক্সান্ডার ভিডিওটি দেখে বলেন, পুলিশ যেভাবে কিশোরীটিকে প্রহার করছিল তা দেখে মনে হচ্ছে সে আচরণের জন্য নয়, কোনো ভয়ানক অপরাধের জন্য এ শাস্তি দিচ্ছে। এটা বেআইনি ও অসাংবিধানিক।

Previous Post

বাতিল হতে পারে রাশিয়া ও কাতারের বিশ্বকাপ

Next Post

পলাতক রাজাকার হাসান আলীর রায় মঙ্গলবার

Next Post

পলাতক রাজাকার হাসান আলীর রায় মঙ্গলবার

স্টেডিয়ামে ব্যানার নিষিদ্ধ, বন্ধ স্টেডিয়াম সংলগ্ন মাদ্রাসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT