চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি গবেষণা ছাড়া কোনো দেশের সার্বিক উন্নতি হয় না : প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 পূর্বাহ্ন 09, মে 2015
in কৃষি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি গবেষণা ছাড়া কোনো দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। বর্তমানে কৃষি গবেষণার ফলে বাংলাদেশে খাদ্য উৎপাদনে বৈচিত্র্য এসেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কৃষি গবেষণার সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছিলো তখন দেশ ছিল খাদ্য ঘাটতিতে ভরা। আর এখন বিশাল জনগোষ্ঠীর কথা মাথায় রেখে কৃষি উপকরণ থেকে শুরু করে ঋণ দিয়ে কৃষকদের কৃষি কাজে উদ্যোগী করেছি । তাই আজ সাফল্য এসেছে কৃষিতে।

বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা যখন সরকার গঠন করেছিল তখন ৪০ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিলো দেশ। বিভিন্ন দেশ থেকে হাত পেতে ভিক্ষা নিত। সারের জন্য বিএনপির সরকার কৃষকদের গুলি করে হত্যা করেছিল। আওয়ামী লীগ সরকার সেই খাদ্য ঘাটতি কমিয়ে বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের খাদ্যের যোগান দিচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের কল্যাণের জন্য বঙ্গবন্ধুর নীতি নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। গ্রামে পড়ে থাকা কৃষকের জীবন মান উন্নয়নের কথা মাথায় রেখে কৃষি উপকরণ, কৃষি যন্ত্রাপাতি এবং সার বিনামূল্যে বিতরণ করছে।

কৃষি গবেষণার সাফল্য নিয়ে তিনি বলেন, বর্তমানে কৃষি বিজ্ঞানীরা কৃষির বিল্পব ঘটিয়ছে। বিদেশ থেকে আনা স্ট্রবেরি ফল দেশে চাষ করে কৃষকরা বেশ লাভবান হয়েছেন। কৃষি বিষয়ক গবেষণার পাশাপাশি মৎস্য কৃষি বিষয়ক গবেষণায় আগ্রহী হওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গবেষণায় সঙ্গে কৃষি পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ নিয়ে গবেষকদের কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।

Tags: কৃষি গবেষণাপ্রধানমন্ত্রী
Previous Post

বিরতির পর আবারও মাঠে বাংলাদেশ

Next Post

টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন মুমিনুল

Next Post

টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন মুমিনুল

নেপালের দুর্গতদের পাশে রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT