চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি ও মৎস্য খাতে ক্ষতি নিরূপণ করছে সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 পূর্বাহ্ন 08, আগস্ট 2016
in কৃষি
A A

জামালপুরে বন্যার পানি কমতে শুরু করায় নিরূপণ করা সম্ভব হচ্ছে কৃষি ও মৎস্য খাতের ক্ষতি। সামগ্রিক ক্ষতির একটি তালিকা করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কুড়িগ্রামেও বন্যায় কৃষিতে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।

এবারের বন্যায় জেলা সদরসহ বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি সাত উপজেলার ১৯৫০ হেক্টর জমির সবজি বাগান, ১৭৬০ হেক্টরের আমন বীজতলা, ১৪শ’ হেক্টরের আউশ, ৩৯০০ হেক্টরের পাট ও ৭০ হেক্টর জমির কলা বাগান তলিয়ে যায়।

এর সঙ্গেই ভেসে যায় ৬৪৫২টি পুকুর ও ঘেরের প্রায় ১৬৯০ মেট্রিক টন মাছ। মৎস্য অধিদপ্তরের হিসেবে, এই খাতে ক্ষতির পরিমাণ প্রায় ২৮ কোটি ৩৯ লাখ টাকা।

জামালপুর জেলা মৎস্য কর্মকর্তা মুনির উদ্দিন বলেছেন, বন্যার পানি নামার পর ক্ষয়ক্ষতি পরিমাপ করে বিষয়টি সম্পর্কে তথ্য জেলা প্রশাসকের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে। এছাড়া বিষয়টি বিভাগীয়ভাবে অধিদপ্তরের কন্ট্রোল রুমকেও জানানো হয়েছে।

কুড়িগ্রামে ৯ উপজেলায় সাড়ে ১০ হাজার হেক্টর জমির বীজতলা, আমন, পটল, মরিচসহ বিভিন্ন সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক।

Tags: বন্যা
Previous Post

পুরুষদের ১০০মিটার ব্রেস্ট স্ট্রোকে পিটি’র বিশ্বরেকর্ড

Next Post

ফেলপসের রেকর্ড ১৯তম স্বর্ণ

Next Post

ফেলপসের রেকর্ড ১৯তম স্বর্ণ

এখন সাংবাদিক গ্রেফতার হইলে প্রথম যে প্রশ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT