চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষিশিল্পই হবে আগামীর সম্ভাবনাময় চাকরির ক্ষেত্র: শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 29, নভেম্বর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

‘কৃষিশিল্পই হবে আগামীর সম্ভাবনাময় চাকরির ক্ষেত্র’ মন্তব্য করে উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেছেন: আধুনিক কৃষি হচ্ছে প্রযুক্তির কৃষি, বলা চলে স্মার্ট কৃষি। তাই শিক্ষিত তরুণরাও কৃষিকে পেশা হিসেবে নিচ্ছে।

শুক্রবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারে আয়োজিত নবম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ারের এক সেমিনারে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

এসময় তিনি বলেন: খুব দ্রুত গতিতে অগ্রসরমান হচ্ছে কৃষিশিল্প। গ্রিনহাউসে উর্ধ্বমূখি কৃষিতে আগ্রহী হচ্ছে শিল্প উদ্যোক্তাসহ শিক্ষিত তরুণরা। ফলে আগামীতে কৃষিশিল্প হবে সম্ভাবনাময় চাকরির ক্ষেত্র।

তরুণদের উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দিয়ে তিনি বলেন: মনপ্রাণ দিয়ে কৃষিকে পেশা হিসেবে নিলে কৃষি শুধু অর্থই দেয় না, দেয় শতভাগ মানসিক প্রশান্তি।

সেমিনারে উপস্থিত ছিলেন ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের পরিচালক মোহাম্মদ খসরু মিয়া, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মো. ইসমাইল হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধান, কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১২০টির বেশি বহুজাতিক এবং স্বনামধন্য দেশীয় প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, এনজিও, মাল্টিন্যাশনাল কোম্পানি, টেলিকম, আরএমজি, পানীয়, ইলেকট্রনিক্স, ভ্রমণ ও পর্যটন, সফটওয়্যার কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অলাভজনক সংস্থা, ফার্মাসিউটিক্যালস, এইচআর, পেশাদার প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ বিভিন্ন চীনা ও জাপানি সংস্থার অংশগ্রহণ রয়েছে।

মেলায় সরাসরি ক্যাম্পাস রিক্রুটমেন্টের পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সেশনের আয়ােজন করা হয়েছে। ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার চলবে ২৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

Tags: কৃষিনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়শাইখ সিরাজ
Previous Post

আওয়ামী লীগের সম্মেলনে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

Next Post

কেনো এই আজব লুকে ক্যালিস

Next Post

কেনো এই আজব লুকে ক্যালিস

চ্যানেল আই ৬ষ্ঠ ব্যান্ড ফেস্ট: দিনভর গাইবে ১৮ ব্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT