ময়মনসিংহের গৌরিপুর উপজেলার রুকনাকান্দা গ্রামের অপ্রচলিত বহু কৃষিযন্ত্রের উদ্ভাবক ও প্রস্তুতকারক কৃষক মো. আব্দুল্লাহ আল পাঠান কেনুমিস্ত্রি বুুধবার সকালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার পরিবারে স্ত্রী, সাত মেয়ে, এক ছেলে ও নাতি নাতনি রয়েছেন।
কেনুমিস্ত্রি ৪০টিরও বেশি অপ্রচলিত ও টেকসই কৃষিযন্ত্র উদ্ভাবন করেন। এসব যন্ত্র ময়মনসিংহের বিভিন্ন এলাকার কৃষক ব্যবহার করে আসছেন।
তার উদ্ভাবিত বিভিন্ন কৃষিযন্ত্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যাদুঘরে সংরক্ষিত রয়েছে।









