চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষিতে বরাদ্দ বেড়েছে ৩ হাজার ২শ’ ২৪ কোটি টাকা

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
5:25 অপরাহ্ন 01, জুন 2017
in কৃষি
A A

হাওরে বন্যায় ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও সারা দেশে খাদ্য উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে- বাজেট বক্তৃতায় এমন আশার কথা শুনিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, কৃষির যান্ত্রিকীকরণের ওপর গুরুত্ব অব্যাহত থাকছে। উন্নয়ন-অনুন্নয়ন সব মিলে কৃষি মন্ত্রণালয়ে বরাদ্দ দেয়া হয়েছে ১৩ হাজার ৬’শ কোটি টাকা।

চলতি অর্থবছরের চেয়ে এই বরাদ্দ ৩ হাজার ২শ’ ২৪ কোটি টাকা বেশি। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন, প্রয়োজনে এই বরাদ্দ বাড়ানো হবে।

এপ্রিলের আকস্মিক বন্যায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা এবং কিশোরগঞ্জে ব্যাপক ফসলহানি হয়েছে। বাজেট বক্তৃতার শুরুতেই অর্থমন্ত্রী বিষয়টির অবতারণা করেছেন।

তবে এতে সার্বিকভাবে উৎপাদন কমবে না আশাবাদ তার। সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় হাওর এলাকায় নানামুখী কল্যাণ পদক্ষেপের কথা বলেছেন অর্থমন্ত্রী।

কৃষি উৎপাদন এবং কৃষকের উন্নয়নে চলমান কার্যক্রম আরো জোরদার করা হবে বলে বাজেট বক্তৃতায় ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।

টেকসই কৃষির জন্য পানি সম্পদ ব্যবস্থাপনা বিশেষ করে জাতীয় পানি সম্পদ পরিকল্পনা তৈরীর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। কৃষি যন্ত্রপাতি তৈরির উপকরণে এক শতাংশ আমদানি শুল্ক অব্যাহতি রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ থেকে বিড়ি বিতাড়ণের ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী প্রাক-বাজেট আলোচনায়। এমনকি ধীরে ধীরে সিগারেটও দূর করতে চান তিনি।

আর সেজন্যই প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্য রপ্তানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা বলেছেন তিনি।

Tags: কৃষি বাজেটতামাকজাত পণ্যবাজেট ২০১৭-১৮
Previous Post

বাজেটে যাদের মুখে হাসি ফুটছে

Next Post

আসল লড়াইয়ে ‘অন্য’ বাংলাদেশ

Next Post

আসল লড়াইয়ে ‘অন্য’ বাংলাদেশ

এবারও সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় বিদ্যুৎ, জ্বালানি ও পরিবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT