চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষিজমি ও বসতবাড়িতে শিল্পকারখানা না করার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
প্রধানমন্ত্রী জনকল্যাণে কাজের ওপর গুরুত্বারোপ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি জমি ও বসতবাড়ি এলাকায় কোনো ধরনের শিল্পকারখানা স্থাপন না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী জানান, উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলছেন, ব্যবসা বা শিল্পকারখানা করতে হলে শিল্প এলাকায় করতে হবে। বাড়ির পাশের ধানের জমি নষ্ট করে শিল্প স্থাপন করা যাবে না। শিল্প এলাকায় কারখানা স্থাপন করলে গ্যাস, রাস্তা, ব্যাংকসহ সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে এম এ মান্নান জানান, শুধু মেডিকেল বর্জ্যই নয়, সব ধরনের বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে বিশেষ গুরুত্ব দিতে হবে। বাস, নৌ, বিমানসহ যেকোনো স্টেশনের বর্জ্য অপসারণ করতে হবে। এ কাজে যেসব সংস্থা দায়িত্বপ্রাপ্ত তাদেরও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। নদীর পাড় দখলমুক্ত করতে হবে। কচুরিপানা মুক্ত করে ড্রেজিং করতে হবে।

সভায় ৭৯৬ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬২৩ কোটি ৬৫ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ১৭২ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করা হবে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১ নির্মাণ প্রকল্পের বিদেশ সফরের জন্য বরাদ্দ প্রস্তাব ছিল সাড়ে ৪ কোটি টাকা । পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সদস্য সেটি কমিয়ে ৭০ লাখ টাকা করেছে। সব মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করেই বিদেশ সফরের ব্যয় কমানো হচ্ছে।

সভায় মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিংয়ের জন্য একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এ বিষয়ে মন্ত্রী বলেন, গ্রামে যত মামলা, হাঙ্গামা, খুন-খারাবি তার বেশিরভাগই হয় জমিকেন্দ্রিক। ডিজিটাল ভূমি জোনিং হলে এই সমস্যা দূর হবে। মধ্যস্বত্বভোগীদের উৎপাতও কমে যাবে। তাছাড়া জোনিং হলে জমির চরিত্র কী তা সহজেই জানা যাবে। জমি খাস, অর্পিত, আবাদি না কি জলাভূমি তার সবকিছু সহজেই জানা যাবে ভূমি জোনিংয়ের মাধ্যমে।

এই প্রকল্পের সব ডকুমেন্ট বাংলায় তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে। ডিজিটাল ভূমি জোনিংয়ের সময় বাংলায় সব তথ্য নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

একনেকে অনুমোদিত প্রকল্প
বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১ নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ৪২ লাখ টাকা। মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩৭ কোটি ৬০ লাখ টাকা। ভৈরব নদ পুনঃখনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৩৭ কোটি ৫৬ লাখ টাকা।

এছাড়া নোয়াখালী জেলার বেগমগঞ্জ, চাটখিল, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে খাল পুনঃখনন প্রকল্পে ব্যয় হবে ৭১ কোটি ৮৭ লাখ টাকা।

Tags: একনেককৃষি জমিশিল্পকারখানা
Previous Post

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত

Next Post

পাঁচ পর্বের ওয়েব সিরিজ ‘বিলাপ’, জুটি বাঁধলেন রাজ-ফারিয়া

Next Post
রাজ, ফারিয়া ও শিশু অভিনেতা একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ পর্বের ওয়েব সিরিজ ‘বিলাপ’, জুটি বাঁধলেন রাজ-ফারিয়া

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এমসি কলেজে গণধর্ষণ: তদন্তের নির্দেশ হাইকোর্টের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT