চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষক হত্যার প্রতিবাদে উত্তাল ইসরায়েল-প্যালেস্টাইন সীমান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 30, মার্চ 2018
in আন্তর্জাতিক
A A

ইসরায়েল বাহিনী প্যালেস্টাইনের ২৭ বছর বয়সী কৃষক ওমর সামুরকে গুলি করে হত্যার প্রতিবাদে ইসরায়েল-প্যালেস্টাইন সীমান্তে বিক্ষোভ করছে কয়েক হাজার বিক্ষুব্ধ প্যালেস্টাইনী। ওই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। প্যালেস্টাইনের ভূমি দিবস উপলক্ষে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে নামার আগে এই হাতহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাতে বিবিসি জানায়, দু’জন কৃষক জমি থেকে শাক-সবজি তোলার সময় তাদের ওপর হামলা চালায় ইসরায়েল বাহিনী। এর প্রতিবাদে শুক্রবার সকালে প্যালেস্টাইনের হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ইসরায়েল সীমান্তে বিক্ষোভ শুরু করেছে। ভূমি দিবসের ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ শুরু হওয়া ছয় সপ্তাহব্যাপী এই বিক্ষোভ ১৫ মে শেষ হওয়ার কথা রয়েছে।

প্যালেস্টাইন অফিসিয়াল সূত্র বিবিসিকে জানায়, বিক্ষোভের পর ইসরায়েল বাহিনীর গুলিতে এখন পর্যন্ত প্রায় ১২ জন আহত হয়েছেন। ‘গ্রেট মার্চ অব রির্টান’ উল্লেখ করে প্যালেস্টাইনরা ইসরায়েল বর্ডারের কাছাকাছি রাফাহ পাঁচটি তাঁবু টানিয়ে বিক্ষোভের জন্য অবস্থান করছে।

প্যালেস্টাইনের মিডিয়ার ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের সীমান্তের প্রায় ৬ টি পয়েন্টে প্রায় ৭ হাজার মানুষ প্রতিবাদ করছে।

দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট দেয়া তথ্য মতে, ইসরায়েল বাহিনীর গুলিতে এখন পর্যন্ত প্রায় ৫০ জনের বেশি প্যালেস্টাইনী আহত হয়েছেন। বিক্ষোভকারীদের হটাতে ইসরায়েল বাহিনী টিয়ার গ্যাসও ছুঁড়ছে।

আন্দোলনের নেতৃত্বে থাকা হামাস দাবি করছে, প্যালেস্টাইনের কৃষককে হত্যা করে ইসরায়েল ভয় দেখানোর চেষ্টা করছে। এমনকি হত্যার প্রতিবাদে অংশগ্রহণ করতেও নিষেধ করছে! হামাসের সিনিয়র নেতা ইসমাইল হানিয়া বলেন, আমরা প্যালেস্টাইনের এক ইঞ্চি জমি ছাড় দেবো না।

তবে ইসরায়েল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অন্তত ছয়টি স্থানে এই দাঙ্গার ঘটনা ঘটে এবং মূল হোতাদের উদ্দেশে গুলি ছোড়া হয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করে ইসরায়েল সীমান্তে আরো দ্বিগুণ সৈন্য মোতায়েন করা হয়েছে।

Tags: লিড নিউজ
Previous Post

খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন: মির্জা ফখরুল

Next Post

রোমাঞ্চকর ম্যাচে আক্ষেপের সমাপ্তি

Next Post
ফাইল ফটো

রোমাঞ্চকর ম্যাচে আক্ষেপের সমাপ্তি

রাজধানীতে ধূলিঝড়, উত্তরাঞ্চলে শিলাবৃষ্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT