চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষক কাজ করতে না পারলে খাবার ফুরিয়ে যাবে: ইদ্রিস এলবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 অপরাহ্ন 21, এপ্রিল 2020
in বিনোদন
A A
ইদ্রিস এলবা এর ছবি, বাংলায় সংবাদ ও বিনোদনের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউড তারকা ইদ্রিস এলবা কিছুদিন আগেই করোনাভাইরাস সংক্রমণের জটিলতা কাটিয়ে সুস্থ হয়েছেন। বেঁচে থাকাটাকে তিনি সৌভাগ্য মনে করছেন। বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ভবিষ্যৎ নিয়ে নানা ভাবনা সম্পর্কে।

সাক্ষাৎকারে ইদ্রিস এলবা বলেছেন, ‘এখন খাবার নিয়ে ভাবার সময়। করোনাভাইরাসের প্রকোপের পরে যেন দুর্ভিক্ষ দেখা না দেয়, সেজন্য বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে।’

ইউএন অ্যাম্বাসেডর হিসেবে ইদ্রিস এলবা কৃষি খাতে উন্নয়নের জন্য একটি তহবিল চালু করেছেন। তিনি নিজে সেখানে ৪০ মিলিয়ন ডলার দিয়েছেন। এই তহবিলের অর্থ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের কৃষক এবং খাদ্য উৎপাদনের কাজে সম্পৃক্তদের সহায়তা করা হবে।

ইদ্রিস এলবা বলেন, ‘খাবার মানুষের মৌলিক চাহিদা। কৃষক যদি কাজ করতে না পারে, তাহলে খাবার ফুরিয়ে যাবে।’

এই অভিনেতা আশা করছেন বিভিন্ন দেশের সরকারের তরফ থেকে অনুদান পেয়ে ২০০ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করার। তহবিলের অর্থে আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং মধ্য প্রাচ্যের দুস্থ কৃষকদের সহায়তা করা হবে। কারণ করোনাভাইরাসের কারণে কৃষকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাদের সুচিকিৎসা পাওয়ার সুযোগও কম।

করোনাভাইরাসের উপসর্গ ছিল না ইদ্রিস এলবার শরীরে। কিন্তু তিনি যখন জানতে পারেন এক করোনা–আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন তিনি, তখন নিজ উদ্যোগে পরীক্ষা করান। এরপর জানতে পারেন, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

খুব বেশি ভুগতে না হলেও ইদ্রিস এলবা মনে করছেন, করোনায় আক্রান্ত হয়ে বেঁচে ফেরাটা তার সৌভাগ্য। আর বেঁচে ফিরেছেন বলেই তিনি মানুষের জন্য কাজ করতে চান।

ইদ্রিস এলবা এইচবিও ধারাবাহিক ‘দ্য অয়্যারে’ মাদক পাচারকারী ‘স্ট্রিঙ্গার বেল’, বিবিসি ধারাবাহিক ‘লুথার’-এ ‘জন লুথার’ এবং জীবননির্ভর চলচ্চিত্র ‘ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম’-এ ‘নেলসন ম্যান্ডেলা’ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিতি পান।

Tags: ইদ্রিস এলবালিড বিনোদন
Previous Post

পশ্চিমবঙ্গের সব কলেজ ও বিশ্ববিদ্যালয় ১০ জুন পর্যন্ত বন্ধ

Next Post

লকডাউনের মধ্যে টানা ৩ দিন হেঁটে বাড়ির কাছে গিয়ে কিশোরীর মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনের মধ্যে টানা ৩ দিন হেঁটে বাড়ির কাছে গিয়ে কিশোরীর মৃত্যু

করোনাভাইরাস: কক্সবাজারে আরও কঠোর হচ্ছে পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT