চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষক ও দরিদ্রদের পাশে ‘বঙ্গবন্ধু স্মৃতি সাংস্কৃতিক জোট ও সমাজ কল্যাণ সংস্থা’

হাসিম আহমেদ by হাসিম আহমেদ
2:37 অপরাহ্ন 23, মে 2020
in জনপদ, ময়মনসিংহ
A A
করোনা

করোনাকালে কৃষক ও অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো তারুণ্যনির্ভর সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘বঙ্গবন্ধু স্মৃতি সাংস্কৃতিক জোট ও সমাজ কল্যাণ সংস্থা’।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সাখুয়া বাজারের সংগঠনটি ২১৫টি অসহায়, হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।

২২ মে শুক্রবার বিকেলে উপহার সামগ্রী বিতরণ করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের সদস্যরা আতপ চাল, চিনি, সেমাই, চিপস, সয়াবিন তেল ও সুগন্ধি সাবান বিতরণ করেন।

চলতি বোরো মওসুমের এই দুঃসময়ে সংগঠনের চল্লিশজন সদস্য টানা ১৭ দিন কৃষকের ধান কেটেছে। কৃষকের ধান যাতে প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্বিপাকে বিনষ্ট না হয় এবং সময়মতো ফসল যেন তারা ঘরে তুলতে পারেন, সেই লক্ষ্যে তরুণদের এই সংগঠন কৃষকের ধান কেটে দেয়।

করোনাভাইরাসকাঠাপ্রতি (দশ শতক) ৫০০ টাকার বিনিময়ে সর্বমোট ১১২ কাঠা জমির ধান কেটে সংগঠনটি আয় করে মোট ৫৬,০০০ টাকা। সংগঠনের নিজস্ব তহবিল থেকে আরো প্রায় ৯,০০০ টাকা যুক্ত করে ৬৪,৫০০ টাকার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

করোনাকালে কৃষক ও অসহায় মানুষের পাশে থাকতে পেরে সংগঠনের প্রত্যেক সদস্য অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছে।

Tags: করোনাকরোনাকালকরোনাভাইরাস
Previous Post

ওয়েব চ্যানেল ‘আড্ডাটাইমস’ এবার বাংলাদেশে

Next Post

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় মৃত ২০, শনাক্ত ১৮৭৩

Next Post

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় মৃত ২০, শনাক্ত ১৮৭৩

ঘরে থাকার ঈদের সাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT