চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকের ভালোবাসায় সিক্ত চ্যানেল আই

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
1:21 অপরাহ্ন 01, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A

প্রিয় চ্যানেলের ২০তম জন্মদিনে কৃষকরা সবজির ডালা নিয়ে শুভেচ্ছা জানাতে আসবেন না তা কি হয়? তাই প্রতিবছরের মতো এবারও চ্যানেল আই এবং শাইখ সিরাজকে শুভেচ্ছা জানাতে চ্যানেল আই প্রাঙ্গণে ছুটে এসেছেন কৃষক-কৃষাণীরা।

নরসিংদীর সেলিনা জাহান এসেছিলেন ১৪ জন কৃষকের দল নিয়ে। সবার মাথায় ‘মাথাল’। হাতে প্রিয় মানুষ শাইখ সিরাজ এবং ফরিদুর রেজা সাগরের জন্য শস্যমালা। সবজি দিয়ে বানানো বাংলাদেশের ম্যাপ।

গুণীজনদের উপস্থিতিতে সকাল এগারটায় চ্যানেল আই প্রাঙ্গণে কেক কাটা হয়। এরপর শুভেচ্ছা জানাতে মঞ্চে ওঠেন মাটির মানুষেরা। তারা চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের হাতে তুলে দেন সবজির তৈরি বাংলাদেশের ম্যাপ।

এসময় ফরিদুর রেজা সাগর বলেন, এই ম্যাপে কত ধরনের সবজি আছে শাইখ সিরাজ তা এক মিনিটে বলতে পারবে? শাইখ সিরাজ ম্যাপ দেখে বলতে থাকেন- আলু, পটল, সিম, বরবটি, কচু, ঢেঁড়সসহ সব সবজির নাম। এরপর কৃষাণের দল শাইখ সিরাজ ও ফরিদুর রেজা সাগরকে পরিয়ে দেন মাথাল ও শস্যমালা। শাইখ সিরাজ পরম আদরে কৃষকদের গলায় পরিয়ে দেন উত্তরীয়।

এরপর শাইখ সিরাজ সবাইকে পরিচয় করিয়ে দেন কৃষাণী সেলিনা জাহানের সঙ্গে। সেলিনা জাহান বলেন, চ্যানেল আই ও শাইখ সিরাজ আমাদের ভাগ্য পরিবর্তনে বিপ্লব ঘটাতে সাহায্য করেছে। তারা যেভাবে কৃষকের কথা ভাবেন আর কেউ এভাবে ভাবেন না। এজন্যই প্রতিবছর চ্যানেল আইকে ধন্যবাদ জানাতে আসি। শাইখ সিরাজকে ধন্যবাদ জানাতে আসি।

সাভার থেকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন রাজিয়া সুলতানা। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, শাইখ সিরাজ স্যার তরুণদের উদ্বুদ্ধ করছে। এখন অনেক শিক্ষিত তরুণ চাকরির পিছে না ছুটে কৃষিকাজে মনোনিবেশ করছে। যার অন্যতম উদাহরণ আমি নিজে। শাইখ সিরাজের অনুষ্ঠান দেখে আমি সাভারে ১৮ বিঘা জমি লিজ নিয়ে চায়না সবজি উৎপাদন শুরু করি। এখন এই খামার থেকে প্রতি সিজনে আমি ৬/৭ লাখ টাকা আয় করি। চ্যানেল আই কৃষি উদ্যোক্তা সৃষ্টি করছে।

শাহিন শাহরিয়ার নামে ডেন্টালের শিক্ষার্থী এসেছেন নরসিংদী থেকে। শাহিন বলেন, আমি ডেন্টালে পড়াশুনার পাশাপাশি কৃষি কাজ করি। শাইখ সিরাজের অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়ে কৃষি কাজে মন দেই। ২০১০ সাল থেকে চ্যানেল আইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসি। চ্যানেল আইয়ের মতো করে কৃষকের কথা আর কেউ ভাবে না।

Tags: চ্যানেল আইয়ের ২০ বছরজহির উদ্দিন মাহমুদ মামুনফরিদুর রেজা সাগরলিড নিউজশাইখ সিরাজ
Previous Post

ধোনির সঙ্গে ফুটবলে মাতলেন প্রিয়াঙ্কার হবু বর নিক

Next Post

ছাত্রীদের আপত্তিকর মন্তব্য করায় শিক্ষককে গণপিটুনি, ১ বছরের কারাদণ্ড

Next Post
ছাত্রী

ছাত্রীদের আপত্তিকর মন্তব্য করায় শিক্ষককে গণপিটুনি, ১ বছরের কারাদণ্ড

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতার ছক আঁকছে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT