চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কৃষকের ঈদ আনন্দ’র শুটিং-এ মেতেছে সিরাজগঞ্জের তাড়াশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 04, মার্চ 2018
in বিনোদন
A A

ঈদ উপলক্ষে বেসরকারি টেলিভিশনগুলোতে যেসব অনুষ্ঠান প্রচারিত হয় তার মধ্যে চ্যানেল আইয়ে প্রচারিত ‘কৃষকের ঈদ আনন্দ’ অন্যতম জনপ্রিয়। সব শ্রেণির কাছে গ্রহণযোগ্য এই অনুষ্ঠানটির শুটিং হচ্ছে এবার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায়।

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় দেশের প্রান্তিক মানুষ ও কৃষকদের সুখ, দুঃখ, দিনযাপন নিয়েই প্রতিবছর দুই ঈদে ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি প্রচারিত হয়। সাফল্যের ধারাবাহিতায় এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার খুটিগাছা গ্রামে। রবিবার (৪ মার্চ) থেকে সেখানে চলছে শুটিং। জেলা সদর থেকে যে স্থানে অনুষ্ঠানটি ধারণ করা হচ্ছে তার দূরত্ব ৪০ কিলোমিটার। স্থান খুটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ।

কৃষকের ঈদ আনন্দ-এ প্রতিযোগী কৃষক আর দর্শকের একাংশ

রবিবার সকাল আটটা থেকে দিনব্যাপী নানা খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রতিবারের মতো স্থানীয় কৃষক, যুবক শিশু। তাড়াশের খুটিগাছা গ্রামে উৎসবের আমেজে ঠাসা।

স্থানীয় মুদি দোকানদার জহির উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, চার বছর আগে আমাদের এলাকায় একবার কৃষিমেলা হয়েছিল। তবে সেটা ‘কৃষকের ঈদ আনন্দ’র মতো উৎসবমমুখর ছিল না। জহির বলছেন, টেলিভিশনে নায়ক-নায়িকাদের অনুষ্ঠান বেশি দেখা যায়। তারকা মানেই ঈদ এমনটাই দেখা যায়। গ্রামীণ মানুষ বিশেষ করে কৃষকদের নিয়ে ঈদে আর দ্বিতীয় অনুষ্ঠান নেই। কৃষকদের সঠিক মূল্যায়ন করে এমন অনুষ্ঠান নির্মাণের জন্য শাইখ সিরাজের কাছে আমরা সবাই কৃতজ্ঞ।

চোখেমুখে তৃপ্তি নিয়ে দোকানদার দবির হালদার বলেন, কৃষকদের ঈদ আনন্দ অনুষ্ঠান দেখতে আশাপাশের পাঁচ গ্রামের মানুষ এসেছে। দোকানের বিক্রি দুই তিনগুণ বেড়ে গেছে।

যেসব খেলার আয়োজন করা হয়েছে তারমধ্যে থাকছে কলা গাছে ওঠা, পানির ওপর চোখ বেঁধে বালিশ লড়াই, মামা-ভাগ্নে দৌড়, টোংগাবল খেলা, চাড়ি বাইচ (মাটির তৈরি), জামাই সাজানো, পাওয়ার টিলার রেস ইত্যাদি।

দিনের শুরুতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মধ্যবয়সী কৃষকদের নিয়ে শুরু হয় পানির ওপর বালিশ লড়াই। এরপর ধারাবাহিকভাবে একে একে শেষ হয় কলা গাছে ওঠা, মামা-ভাগ্নে দৌড়, টোংগাবল খেলা, চাড়ি বাইচ (মাটির তৈরি), জামাই সাজানো পাওয়ার টিলার রেস।

আনন্দিত দর্শক, সফল কৃষকের ঈদ আনন্দ

প্রতিটি খেলায় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকেই আবার বাছাই পর্বে বাদ পড়ে আক্ষেপ করেন।তবে এমন আয়োজনের প্রত্যক্ষদর্শী হতে পেরে খুশি গোটা সিরাজগঞ্জবাসী।

চ্যানেল আইয়ে প্রতিবছরের মতো ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হবে জনপ্রিয় এই অনুষ্ঠান। ঈদের আগের দিন রাত সাড়ে ১১টায় একই চ্যানেলে প্রচারিত হবে কৃষকের ঈদ আনন্দ’র বিহাইন্ড দ্য সিন্স বা পেছনের গল্প।

Tags: কৃষকের ঈদ আনন্দশাইখ সিরাজ
Previous Post

টম ক্রুজ ও জোলির থেকেও সার্চে এগিয়ে শাহরুখ

Next Post

হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি

Next Post

হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: ঢাবি ভিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT