চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকদের জন্য আসছে নতুন অ্যাপস

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
7:43 পূর্বাহ্ন 28, অক্টোবর 2015
in কৃষি
A A

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, সরকার অল্প সময়ের মধ্যে কৃষকদের উপযোগী সহায়ক মোবাইল অ্যাপস তৈরি করেতে যাচ্ছে। পাশাপাশি দেশের ২শ’৫৪টি উপজেলার ফারমার্স ক্লাবকে ডিসেম্বরের মধ্যে বিদ্যুত ও তথ্য যোগাযোগ প্রযুক্তি সুবিধাসম্পন্ন করবে সরকার।

কৃষিতে ই-সেবা সম্প্রসারণে কর্মশালায় এসব তথ্য দিয়েছেন তিনি।

সময় যতই গড়াচ্ছে বিশ্বজুড়ে কৃষিতে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। দেশের প্রায় ১ কোটি ২০ লাখ কৃষক পরিবারের কাছে কৃষির তথ্য দ্রুত পৌঁছাতে সরকারের তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ কৃষি তথ্য সার্ভিসের মাধ্যমে বিভিন্ন উপজেলার ফার্মার্স ক্লাবগুলোকে তথ্য-প্রযুক্তির বিভিন্ন উপকরণ দিয়ে ওয়ান স্টপ সেবা কেন্দ্রে পরিণত করার চেষ্টা করছে।

কৃষকদের নিয়ে রাজধানীতে কর্মশালায় কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, বাংলাদেশে যান্ত্রিক কৃষির ব্যবহার বাড়লে প্রতি বিঘায় উৎপাদন খরচ এক হাজার থেকে ১২শ’ টাকা কমানো সম্ভব।

তিনি অারো বলেন, কৃষকদের প্রয়োজনে একটি অ্যাপস হতে পারে যেখানে  থাকবে মাটি, ই-কৃষি, ই-ব্যাকিং, সকল প্রকার কৃষি উপকরণের মূল্য, বাজারদর এবং আবহাওয়া জনিত তথ্য।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, সরকার অল্প সময়ের মধ্যে কৃষকদের জন্য মোবাইল অ্যাপস তৈরি করবে। কারণ তৃণমূল পর্যায়ে যেসব কৃষক রয়েছে তাদের কাছে সঠিকভাবে আবহাওয়ার পূর্বাভাস পৌঁছানো, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারসহ কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনার সমস্ত তথ্য এ অ্যাপসে থাকবে।

পাশাপাশি কৃষকদের প্রয়োজনে শাইখ সিরাজ যতোগুলো অ্যাপসের কথা বলেছেন এই তিনটি গুরুত্বপূর্ণ অ্যাপস যতো দ্রুত সম্ভব কৃষি অধিদপ্তরের সাথে যৌথ ভাবে এবং শাইখ সিরাজকে সঙ্গে নিয়ে কাজটি শেষ করা হবে।

কর্মশালায় কৃষকদের হাতে ল্যাপটপ, মডেম, প্রিন্টারসহ মাল্টিমিডিয়ার নানা উপকরণ দেওয়া হয়। দু’দিনের কর্মশালায় দেশের বিভিন্ন উপজেলার কৃষকরা অংশ নেন।

Tags: অ্যাপসকৃষি
Previous Post

নেপালে প্রথম নারী প্রেসিডেন্ট

Next Post

জিম্বাবুয়ে সিরিজে প্রাথমিক দলে আছেন যারা

Next Post

জিম্বাবুয়ে সিরিজে প্রাথমিক দলে আছেন যারা

সেনাবাহিনীতে যুক্ত হলো নারী পাইলট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT