চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্তিম বুদ্ধিমত্তা সফটওয়্যার ‘জার্ভিস’কে পরিচয় করালেন জাকারবার্গ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 21, ডিসেম্বর 2016
in তথ্যপ্রযুক্তি
A A

অনেকদিন ধরেই গুগল, ফেসবুকসহ টেক জায়ান্টগুলো প্রকাশ্যে, অপ্রকাশ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করছে।

কাজের অগ্রগতি সম্পর্কে বোঝাতে এবার জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার পেজে পোস্ট করেছেন একটি ভিডিও।

ভিডিওটিতে মার্ক সবাইকে পরিচয় করে দিয়েছেন নতুন এক এআই সফটওয়্যারের সঙ্গে, যার নাম ‘জার্ভিস’। জনপ্রিয় সুপারহিরো মুভি ও মারভেল কমিকস ‘আয়রন ম্যান’-এ থাকা এআই সিস্টেমের নামে মার্ক তার নতুন সফটওয়্যারটির নাম দিয়েছেন।

এআই অ্যাসিস্ট্যান্ট জার্ভিস নিয়ে এক বছর ধরে কাজ করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা। তার এবং তার দলের প্রায় ১শ’ ঘণ্টা পরিশ্রমের ফল হিসেবে তৈরি সফটওয়্যারটি নিয়ে সোমবারই প্রথম একটি ৩ হাজার শব্দের স্ট্যাটাস পোস্ট করেন মার্ক।

সফটওয়্যারটি ব্যবহারকারীর নির্দেশ একটি অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে বুঝতে পারে। অ্যাপটি দিয়ে ভয়েস কমান্ড ও টেক্সট মেসেজের সাহায্যে যোগাযোগ করা যায় জার্ভিসের সঙ্গে।

জার্ভিসের দক্ষতার মধ্যে রয়েছে: এয়ারকন্ডিশন ও থার্মোস্ট্যাটের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বাতি জ্বালানো-নেভানো, টোস্টার, টেলিভিশন, মিউজিক প্লেয়ারের মতো ডিভাইসগুলো চালানো, ফেস রেকগনিশন বা চেহারা সনাক্ত করা ইত্যাদি।

শুধু তাই নয়, জার্ভিস একটি বাসার ভেতরে চলমান কাজকর্ম মনিটর করতে পারে, যার উদাহরণ হিসেবে ভিডিওতে দেখা যায়, সফটওয়্যারটি মার্ককে জানাচ্ছে তার মেয়ে ম্যাক্সের ঘুম ভাঙ্গার কথা। আবার ম্যাক্সের ঘর থেকে বেরিয়ে যাওয়া নিয়ে বাবা-মাকে কড়া গলায় সাবধান করতেও শোনা যায় সেখানে।

জার্ভিস নামের এই সফটওয়্যারটিকে উন্নত করতে আর কী কী করা যায়, ভিডিওর শেষে মার্ক সবার কাছে সে ব্যাপারে পরামর্শ চেয়েছেন।

ভিডিওটি দেখুন এখানে:

Tags: এআইফেসবুকমার্ক জাকারবার্গ
Previous Post

‘জাগ্গা জাসুস’র রণবীর-ক্যাটরিনা দেখতে যেমন

Next Post

স্বরাষ্ট্র মন্ত্রণালয়-পুলিশের সমন্বয়ের অভাবে পলাতক মানবতাবিরোধী আসামীরা গ্রেফতার হচ্ছে না

Next Post

স্বরাষ্ট্র মন্ত্রণালয়-পুলিশের সমন্বয়ের অভাবে পলাতক মানবতাবিরোধী আসামীরা গ্রেফতার হচ্ছে না

তালেবানের প্রভাব বিস্তারে বালক নিগ্রহের বর্বর প্রথা ‘বাচা বাজি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT