চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান চায় যুক্তরাষ্ট্র

পান্থ রহমান by পান্থ রহমান
9:56 অপরাহ্ন 05, নভেম্বর 2017
in বাংলাদেশ
A A
রোহিঙ্গা-মিয়ানমার-অং সান সু চি’র বিরুদ্ধে মামলা-মিয়ানমারের সেনাবাহিনী

কূটনৈতিক আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে প্রয়োজনে দীর্ঘ মেয়াদে যে কোনো ধরনের অবরোধের বিষয়টিও তাদের বিবেচনায় আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন। বাংলাদেশের উন্নয়নের প্রশংসাও করেছেন তিনি।

বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ২০১২ সালে শুরু হওয়া অংশীদারী সংলাপের ষষ্ঠ পর্বের বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ে আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন। খুব গোপনীয়তায় হওয়া দু’দেশের এ নিয়মিত বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় ব্যক্তিটি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন বলেন, আমাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও উন্নয়ন ইস্যুতে আলোচনা করেছি। আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমন নিয়েও কথা হয়েছে। এ অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়নে বাংলাদেশ উদাহরণ এবং আমরা বাংলাদেশের অবস্থানের প্রশংসা করি। আমরা এ অঞ্চলে বাংলাদেশকে আমাদের ঘনিষ্ট ও বিশ্বাসযোগ্য অংশী হিসাবে বিবেচনা করি।

পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের শক্ত সমর্থক। মানবিক কারণেই তারা আমাদের সহযোগিতা দিচ্ছে। রোহিঙ্গা সমস্যা সমধানে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ৩১টি পদক্ষেপ নিয়েছে। আমরা অভিভূত। রোহিঙ্গা ছাড়াও আমরা দুই দেশের সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা করেছি।

বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের মানবিক বিপর্যয় নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে শ্যানন জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ তাদের সর্বোচ্চ নেতৃত্ব রাখাইন রাজ্যের সহিংসতা নিয়ে উদ্বিগ্ন এবং তারা ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে চায়।

টমাস শ্যানন আরো বলেন, আমাদের উদ্দেশ্য হলো রোহিঙ্গা সমস্যার সমাধান করা এবং তা করতে আমরা কূটনৈতিক আলোচনার পথেই আছি। অন্তত যতক্ষণ পর্যন্ত না ইস্যুটি আলোচনার পর্যায়ে থাকে। এ নিয়ে আমরা বাংলাদেশ তো বটেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও কাজ করছি। আমাদের হাতে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবহারের জন্য অবরোধের নানা উপায় ও পন্থা আছে। ওগুলো একটা দীর্ঘ মেয়াদী চেষ্টার অংশ। কিন্তু আপাতত আমাদের উদ্দেশ্য বিষয়টির সমাধান করা, কাউকে শাস্তি দেওয়া নয়।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা রাশেদ চৌধুরীকে আবারও বাংলাদেশ ফেরত চেয়েছে বলেও জানিয়েছেন আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন।

Tags: রোহিঙ্গা
Previous Post

দুই বছর আত্মগোপনে থাকার পর গ্রেফতার হলেন মাহিন

Next Post

পুরুষের গর্ভে সন্তান, এও সম্ভব

Next Post
গর্ভধারণ

পুরুষের গর্ভে সন্তান, এও সম্ভব

সমুদ্রের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আলো আঁধারের খেলা: বাবার খোঁজে পথে পথে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT