চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কূটনীতির বোঝা কেন ক্রিকেট বইবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 27, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলার মাঠে বিশ্বের অন্যতম মোহনীয় প্রতিদ্বন্দ্বীতা ভারত-পাকিস্তান ক্রিকেট। কিন্তু দুদেশের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে ক্রিকেটের অন্যতম সেরা আকর্ষণ দেখা থেকে বঞ্চিত দর্শক-সমর্থকরা। দুদেশের সিরিজের সম্ভাবনা কার্যত বন্ধ। তাই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের দাবি বারবারই তুলেছেন দুদেশের সাবেক ক্রিকেটাররা। সাবেক ক্রিকেটারদের সঙ্গে ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াইয়ের দাবি জানাচ্ছেন রাজনীতিবিদ, সাংবাদিকরাও।

ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত ক্রিকেটটা ভারত-পাকিস্তানকে ঘনঘনই খেলতে হবে এবং সেটা কখনোই যুদ্ধের মত মনে হবে না। এটা হতে হবে দুদেশের উপকারের জন্যেই। এমনটাই চান, ভারতীয় কংগ্রেস পার্টির রাজনীতিবিদ ও লেখক শশি থারুরের। তিনি প্রশ্ন তুলে বলেছেন, কূটনৈতিক ব্যর্থতার ভার কেন ক্রিকেট বইবে?

২০০৭ সাল থেকে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান ক্রিকেট দল। দিল্লিতে অনুষ্ঠিত টাইমস লিটফেস্ট অনুষ্ঠানে থারুর বলেন, ভারত ও পাকিস্তানের ক্রিকেট খেলা উচিত। এটি দুদেশের প্রকৃতির উপর নির্ভর করে।’

দুদেশের মানুষে মানুষে যোগাযোগ প্রসারিত করতেই এমনটা চান থারুর। তিনি প্রশ্ন করেন, ‘কূটনীতি যেটা সমাধান করতে পারে না, তার বোঝা কেন ক্রিকেট বহন করবে?’

একই অনুষ্ঠানে সাংবাদিক রাজদীপ সারদেসাই বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেটারদের প্রায়ই তাদের খেলাটা খেলা উচিত, এরমধ্যে অন্যরা যুদ্ধ খোঁজার চেষ্টা করবেন না। যুদ্ধ হবে, কিন্তু ক্রিকেটারদের ক্রিকেট খেলতে হবে।’

আগের দুজনের সঙ্গে সুর মিলিয়ে সাবেক ভারতীয় স্পিনার বিষেন সিং বেদি বলেন, দিল্লির চেয়ে ইসলামাবাদ বা লাহোরে বেশি বন্ধু-বান্ধব রয়েছে তার। তিনি বলেন, ‘বাণিজ্য ও কূটনীতি চলতে পারলে কেন ক্রিকেট-বিনোদনকে ভুগতে হবে? ভারতীয় গণতন্ত্রের অহংকারের বিপরীত হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট।’

Tags: ভারত-পাকিস্তান ক্রিকেট
Previous Post

পিলখানা হত্যা: মূল রায় দুপুর আড়াইটায়

Next Post

ছোট হয়ে আসছে দেশের ঐতিহ্যবাহী শিশু সংগঠনগুলো

Next Post
শিশু শিক্ষার্থীরা ক্লাসে বই পড়ছে ও লিখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট হয়ে আসছে দেশের ঐতিহ্যবাহী শিশু সংগঠনগুলো

‘সমুদ্র অর্থনীতি বিকাশে সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT