চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েত এবং তিউনিসিয়ায় জঙ্গি হামলা, ৩১ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 পূর্বাহ্ন 26, জুন 2015
in আন্তর্জাতিক
A A

কুয়েত এবং তিউনিসিয়ায় পৃথক দুটি জঙ্গি হামলার ঘটনায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে অবস্থিত এক শিয়া মসজিদে আত্মঘাতি বোমা হামলায় মারা গেছেন কমপক্ষে চার জন। অন্যদিকে তিউনিসিয়ার পর্যটন শহর সউসিতে সৈকতে দুই বন্দুকধারীর হামলায় মারা গেছেন ২৭ জন। এ দুই হামলার ঘটনায় অনেকেই আহত হয়েছেন।

কুয়েতের রাজধানীতে অবস্থিত একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে অসমর্থিত সুত্রের বরাতে জানা গেছে। রাজধানী কুয়েত সিটির পূর্বের ব্যস্ত এলাকা আল-সাওয়াবারে অবস্থিত ইমাম সাদিক মসজিদে শুক্রবারের নামাজের সময় এই আত্মঘাতি বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইসলামিক স্টেটের (আইএস) সাথে সম্পর্কিত একটি গ্রুপ এই হামলায় জড়িত থাকার কথা স্বিকার করেছে। কুয়েতের প্রতিবেশি দেশগুলোতে সৌদি আরব এবং ইয়েমেনে সাম্প্রতিক সময়ে আইএস এই ধরনের হামলা চালিয়ে আসছে।

কুয়েত সিটির গর্ভনর থাবেত আল-মুহান্না রয়টার্সকে চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তবে সংবাদ সংস্থা এএফপি কমপক্ষে ১৩ জন মারা গেছেন বলে জানায়। কমপক্ষে ৮ জন আহত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আত্মঘাতি হামলার সময় মসজিদটিতে ২ হাজার লোক ছিলো বলে জানিয়েছেন কুয়েতের একজন এমপি। তিনি ঘটনাটির প্রত্যক্ষদর্শী।

অপরদিকে তিউনিসিয়ার রিসোর্ট শহর সউসি’তে দুইটি পর্যটক হোটেলের নিকটবর্তী সাগর সৈকতে দুইজন বন্দুকধারীর হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আভ্যন্তরীন মন্ত্রণালয়। নিহতদের অধিকাংশই বিদেশি নাগরিক। এছাড়াও হামলায় আহত হয়েছেন ৬ জন।

হামলাকারীদের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং অপরজনকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

আক্রান্ত সউসি শহরটি একটি জনপ্রিয় পর্যটন এলাকা।

চলতি বছরে তিউনিশিয়ার রাজধানী তিউনিসে অবস্থিত একটি জাদুঘরে প্রধানত বিদেশিদের লক্ষ্য করে পরিচালিত এক জঙ্গি হামলায় ২২ জনের মৃত্যু হয়। এ হামলার প্রেক্ষিতে এ বছরের মার্চ মাস থেকেই তিউনিসিয়ায় সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছিলো।

Tags: আইএসইসলামি জঙ্গি হামলাইসলামিক স্টেটকুয়েতজঙ্গি হামলাতিউনিসিয়া
Previous Post

মার্কিন প্রতিবেদন নিয়ে সহমত-ভিন্নমত

Next Post

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ শান্তিপূর্ণ

Next Post

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ শান্তিপূর্ণ

বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানিতে অপার সম্ভাবনা : এফএও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT