চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েতের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:58 অপরাহ্ন 03, মে 2016
in বাংলাদেশ
A A

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহকে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আজ বিকেলে তিনি ঢাকায় এসেছেন।

কুয়েতি প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান বিকেল ৫টা ৯ মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৫.২২ মিনিটে বিমান বন্দরের ভিভিআইপি টারমাকের কাছে কুয়েতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় একটি ছোট্ট শিশু তাঁকে ফুলের তোড়া উপহার দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারককে এরপর বিমান বন্দরের ভিভিআইপি টারমাকের নিকটে স্থাপিত সালাম গ্রহণ মঞ্চে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল কুয়েতের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার এবং রাষ্ট্রীয় সালাম প্রদান করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দাঁড়িয়ে সুসজ্জিত মঞ্চ থেকে কুয়েতের প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন। এ সময় দু’দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

পরে কুয়েতের প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী কুয়েতের প্রধানমন্ত্রীকে মন্ত্রী সভার সদস্যবৃন্দ এবং অন্যান্য বিশিষ্টজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। কুয়েতের প্রধানমন্ত্রীও তাঁর সফরসঙ্গীদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের আইজি, ডিপ্লোমেটিক কোরের ডিন, ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং উচ্চ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিমান বন্দরে উষ্ণ অভ্যর্থনার পর কুয়েতি প্রধানমন্ত্রীকে একটি মটর শোভাযাত্রার মাধ্যমে বিমান বন্দর সড়কে হোটেল লা মেরিডিয়ানে নিয়ে যাওয়া হয়। ঢাকা সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন।

Previous Post

‘তারেক-কোকো’দের মত নেতিবাচক ইমেজ তৈরিই মূল উদ্দেশ্য’

Next Post

জাতীয় পুরস্কার গ্রহণ করলেন অমিতাভ বচ্চন

Next Post

জাতীয় পুরস্কার গ্রহণ করলেন অমিতাভ বচ্চন

ক্রিকেটে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT