চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িয়ে পাওয়া বোমায় কবজি হারালো শিশু

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
3:35 পূর্বাহ্ন 09, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

যশোরের অভয়নগরে কুড়িয়ে পাওয়া বোমা বিষ্ফোরণে  শিশু অনিকের এক হাতের কব্জি উড়ে গেছে। গুরুতর আহত হয়েছে  ৪ শিশু।
রোববার সকাল ৮টার দিকে অভয়নগরের নওয়াপাড়ায় তাল কুড়াতে যায় শিশু আশিষ (৬), ফাতেমা (৮), অনিক (১০) ও  মুন্না (১১)। সেখানে তারা একটি ব্যাগে চারটি বস্তু দেখতে পেয়ে খেলনা ভেবে হাতে তুলে নিতে তিনটির বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত হয় সেই ৪ শিশু। বিস্ফোরণে এক হাতের কব্জি উড়ে যায় অনিকের।

আহত শিশুদের একজন বলে, তারা তাল কুড়াতে গিয়ে জর্দার কৌটার মত কৌটা দেখতে পেয়ে হাতে তুলে নেয়। কৌটার মুখ খোলার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই সেগুলো বিস্ফোরিত হয়ে যায়।

আহত অনিকের বাবা বলেন, পুকুর পাড়ের তাল গাছের নিচে ভুসি দিয়ে জর্দার কৌটাগুলো ঢাকা ছিলো। শিশুরা বুঝতে পারেনি। কৌতুহলের বসে তারা কৌটাগুলো হাতে নিলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নওয়াপাড়া স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসক পলাশ কুমার দে বলেন, আহত সেই ৪ শিশুকে হাসেপাতালে আনার সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করে রক্তপাত বন্ধ করা হয়েছে।

যে শিশুটির হাতের কবজি উড়ে গেছে তাকে অপারেশন থিয়েটারে রাখা হয়েছে। এখন শিশুগুলো কিছুটা শঙ্কামুক্ত আছে।

 কারা এই বোমা খোলা যায়গায় ফেলে রেখেছে এ নিয়ে তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেছে স্থানীয়রা। 

Tags: বোমা বিস্ফোরণযশোর
Previous Post

ইউটিউবে সালমানের গাওয়া নতুন গান (ভিডিওসহ)

Next Post

ব্লগার হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা: আমু

Next Post

ব্লগার হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা: আমু

শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT