কুষ্টিয়ায় কবুরহাটে বোমা বিস্ফোরণে এক স্কুল ছাত্র নিহত ও একজন আহত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নায়েম ও হাফিজ বটতৈল থেকে মোটরসাইকেল করে পোড়াদহের দিকে যাচ্ছিল। এ সময় কবুরহাটে একটি রাইস মিলের সামনে পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকে নায়েম ইসলামের কাছে থাকা বোমাটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নায়েম নিহত হয়।
এ সময় তার সহপাঠী হাফিজ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তারা উভয় কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। নিহত নায়েম কোরআনে হাফেজ ছিল।









