চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুলভূষণকে কূটনৈতিক সহায়তা দেবে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কুলভূষণ-ডেপুটি হাইকমিশনার দেখা করেছেন

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের সামরিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ভারতের সাবেক নৌসেনা কুলভূষণ যাদবকে কূটনৈতিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে দেশটি।

আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশনা অনুসারে তাকে কূটনৈতিক সহায়তা দিচ্ছে পাকিস্তান। রোববার সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়।

ওই টুইটে বলা হয়, ‘ভিয়েনা চুক্তি ও পাকিস্তানের আইন মেনে কুলভূষণ যাদবকে সোমবার কূটনৈতিক সহায়তা নিতে দেওয়া হবে।’

২০১৭ সালের এপ্রিলে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। তারপর এই প্রথমবার তাকে কূটনৈতিক সহায়তা দেওয়া হবে।

বেশ কয়েকবার অনুরোধের পর এ নিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয় ভারত। সেখানে তার মৃত্যুদণ্ড স্থগিতেরও আবেদন জানানো হয়।

ভারতের দাবি, অবসরপ্রাপ্ত নৌসেনা কুলভূষণ যাদবের ইরানে ব্যবসা রয়েছে। সেখান থেকেই তাকে অপহরণ করা হয়।

আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে নির্দেশ দিয়েছে, ‘চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত যেন, তার মৃত্যুদণ্ড স্থগিত রাখা হয়।’

গত ১৭ জুলাই আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে নির্দেশ দেয়, কুলভূষণের মৃত্যুদণ্ড খতিয়ে দেখা এবং পুনর্বিবেচনা করতে হবে। কোন রকম বিলম্ব না করে কুলভূষণ যাদবকে ভারতের কূটনৈতিক সহায়তা দিতে হবে।

২০১৬ সালে র মার্চে ৪৯ বছর বয়সী কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে পাকিস্তান। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। তবে ভারত তা অস্বীকার করে।

তবে পাকিস্তান দাবি, ২০১৬ সালের ৩ মার্চ বেলুচিস্তান থেকে নিরাপত্তা বাহিনী কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে।

Tags: কুলভূষণ যাদবগুপ্তচরবৃত্তি
Previous Post

রোহিঙ্গা নির্যাতনে জড়িত সেনাদের শাস্তি দেবে মিয়ানমার

Next Post

আফ্রিদিকে টপকে রেকর্ড মালিঙ্গার

Next Post

আফ্রিদিকে টপকে রেকর্ড মালিঙ্গার

আঘাত হেনেছে মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT