চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফরহাদুর রহমান by ফরহাদুর রহমান
2:57 অপরাহ্ন 01, নভেম্বর 2021
in শিক্ষা
A A
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ছাত্ররা পরীক্ষা কেন্দ্রে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই কেন্দ্রে  ৯৫.২১ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল।
সোমবার দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে ১টায় শেষ। বিশ্ববিদ্যালয়ের ৪ একাডেমিক ভবনের ৫০টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন পড়ে মোট ২ হাজার ১১২ শিক্ষার্থীর। এরমধ্যে ২ হাজার ১১ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থী ও অভিভাবকেরা বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করে। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের, গুচ্ছভূক্ত পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ‘গ’ ইউনিটের আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র দেব,  ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিভাবকদের বসার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন বুথ বসিয়ে সেবা দেয়। শাখা ছাত্রলীগের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মোবাইল সংরক্ষণ, পানি বিতরন, জয় বাংলা বাইক সার্ভিস প্রদান করে।
এই পরীক্ষার শেষ হওয়ার সাথে সাথে গুচ্ছের এ, বি, সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হলো। এর আগে গত ১৭ অক্টোবর এ ইউনিটের ও ২৪ অক্টোবর বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Tags: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষা
Previous Post

মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরে অপরাধ নিয়ন্ত্রণে ‘নগদ’-এর কর্মশালা অনুষ্ঠিত

Next Post

দারাজ ইলেভেন ইলেভেন শো: জয়ায় শুরু, শাকিবে শেষ

Next Post
দারাজ ইলেভেন ইলেভেন শো এর দৃশ্য, দুই তারকা অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দারাজ ইলেভেন ইলেভেন শো: জয়ায় শুরু, শাকিবে শেষ

সাদা প্রাচীন স্থাপনা ও সবুজ উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধ: বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের রায় যেকোনো দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT