চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা ইপিজেডে স্থাপিত হচ্ছে বর্জ্য পরিশোধণাগার

সামসুদ্দোহা পান্না by সামসুদ্দোহা পান্না
10:10 অপরাহ্ন 22, মে 2015
in বাংলাদেশ
A A

কুমিল্লা ইপিজেডে প্রতিদিন ১৫ হাজার ঘন মিটার তরল বর্জ্য পরিশোধণ ক্ষমতার সিইটিপি স্থাপন করা হয়েছে। সোমবার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিইটিপি চালুর পর কুমিল্লা ইপিজেডের কারখানাগুলো আলাদা ভাবে আর তরল বর্জ্য পরিশোধনের প্রয়োজন হবে না। পরিবেশ দূষণ কমাতে কারখানার রাসায়নিক ও জৈবিক তরল বর্জ্য পরিশোধনে ব্যবহার করা হয় ইটিপি বা বর্জ্য পরিশোধনাগার।

যে কোনো শিল্প প্রতিষ্ঠানের একার পক্ষে এ প্রক্রিয়াটি বাস্তবায়ন করা ব্যয়বহুল হওয়ায় ক্রমান্বয়ে দেশের বিভিন্ন ইপিজেডে তৈরি করা হয়েছে সিইটিপি বা কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার।

বেপজার জনসংযোগ বিভাগের মহাব্যবস্হাপক নাজমা বিনতে আলমগীর জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ১৫ হাজার কিউবিক মিটার পানি পরিশোধণ করা হবে। কারখানার সকল প্রকার জৈব ও তরল বর্জ্য এই প্রক্রিয়ার মাধ্যমে শোধণ করা হবে। যাতে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাবে।

কম সময় ও কম খরচে বেশি তরল বর্জ্য পরিশোধণে কুমিল্লা ইপিজেডেও চালু হচ্ছে সিইটিপি। এ প্রক্রিয়ার আওতায় কুমিল্লা ইপিজেডের সব কারখানার তরল বর্জ্য কেন্দ্রীয়ভাবে একটি জায়গায় পরিশোধন করা হবে।

সাড়ে ৩৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করেছে সিগমা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। কুমিল্লা ইপিজেডের প্রতিটি কারখানাকে বর্জ্য পরিশোধনের জন্য নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে।

বেপজার মহাব্যবস্থাপক আব্দুস সোবাহান বলেন, এখানে ৩৭টি কারখানা রয়েছে। যারা নিয়মিত আমদানী রপ্তানী ও উৎপাদন করছে। এই প্রকল্পের কারণে কারখানা গুলোর পরিশোধন ব্যয় অর্ধেকে নেমে আশায় তিনি আশা করছেন সকল কারখানায় এ ব্যবস্থার আওতায় আসবে।

কুমিল্লা ইপিজেডের সিইটিপিতে রাসায়নিক এবং জৈবিক উভয় পদ্ধতিতে বর্জ্য পরিশোধন করা হবে।

Tags: ইপিজেডকুমিল্লা
Previous Post

মেক্সিকোতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৪৩

Next Post

সাবানের বিজ্ঞাপনে জয়া’র পরিবর্তে পরী

Next Post

সাবানের বিজ্ঞাপনে জয়া’র পরিবর্তে পরী

এফবিসিসিআই’র ভোট গ্রহণ শুরু হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT