চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে ‘খুন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 07, অক্টোবর 2021
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার চান্দিনায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করে নাটক সাজিয়েছে সোলেমান নামে এক ব্যক্তি। শুধু তাই নয়, তাকেও হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করে নিজেই ফেঁসে গেছেন সোলেমান।

তার আগে নিজের মেয়ে সালমা আক্তারকে (১৪) হত্যার দায়ে নিজের ভাতিজাদের বিরুদ্ধে একটি হত্যা মামলাও করেছিলেন তিনি। পরে পুলিশের তদন্তে উঠে এসেছে- সালমাকে হত্যা করেছেন সোলেমান ও তার সহযোগীরা।

গলায় আঘাত নিয়ে সোলেমান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আটক করা হয়েছে তার সহযোগী আরো ২ জনকে।

আজ বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ।

তিনি বলেন, চান্দিনার বসন্তপুর এলাকার সোলেমান মিয়ার সাথে তার ভাতিজা শাহজালাল ও শাহ কামালের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ও মামলা চলে আসছিলো। গত ১ অক্টোবর ভাতিজাদের ফাঁসাতে আরো কয়েকজনের সহযোগিতায় নিজের মেয়েকে শ্বাসরোধ ও হাত পায়ে ধারালো অস্ত্রের আঘাত করে পুকুরে ফেলে দেয় সোলেমান।

‘‘২ অক্টোবর স্থানীয়দের খবরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর পরেরদিন সোলেমান গলায় আঘাত দেখিয়ে তাকে হত্যা করার চেষ্টা হয়েছে বলেও নাটক সাজায়।’’

পুলিশ জানায়, সালমা হত্যায় জড়িত অভিযোগে সোলেমানের উকিল শ্বশুর আবদুর রহমান ও বন্ধু খলিলকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Tags: কুমিল্লাখুনপ্রতিপক্ষমেয়ে
Previous Post

দেশের আরও ৪০ শতাংশ মানুষের জন্য ভ্যাকসিন দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

বুসানের পর হংকংয়ে ‘রেহানা মরিয়ম নূর’

Next Post
মরিয়মের গন্তব্যের জন্য প্রস্তুত, আন্তর্জাতিক যাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বুসানের পর হংকংয়ে ‘রেহানা মরিয়ম নূর’

জেমস বন্ড ঢাকায়, স্যুট পরা ব্যক্তি গাড়ি থেকে নামছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় জেমস বন্ড!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT