চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় এলডিপির প্রার্থীর ওপর হামলার অভিযোগ

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
11:29 পূর্বাহ্ন 29, ডিসেম্বর 2018
in কুমিল্লা, রাজনীতি
A A
কুমিল্লা-ড. রেদোয়ান আহমেদ

কুমিল্লা-৭ সংসদীয় আসনের চান্দিনায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে তার সমর্থক ৬ নেতা-কর্মী আহত হন।

শুক্রবার রাতে চান্দিনা উপজেলার বাড়েরা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাতাঘাসী গ্রামের সহিদুল ইসলাম, একই গ্রামের সাইফুল ইসলাম, সব্দলপুর গ্রামের মাঈন উদ্দিন, এরশাদুজ্জামান, জাহাঙ্গীর আলম এবং সুহিলপুর গ্রামের শাহ আলম। এদের মধ্যে আহত সহিদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ঐক্যফ্রন্টের প্রার্থী ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ অভিযোগ করেন, ‘৩টি গাড়িযোগে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমার নিজ বাড়ি ছাতাড্ডা যাচ্ছিলাম। এ সময় বাড়েরা বাজারে পৌঁছার পর দোবারিয়া গ্রামের মনির মালসহ আওয়ামী লীগের লোকজন আমার পেছনের গাড়ির পথরোধ করে হামলা করে। এতে আমার ৬ নেতাকর্মী আহত হয়।’

তিনি বলেন, ঘটনার সাথে সাথে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়াকে বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী পাঠান। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

এ প্রসঙ্গে বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রওশন আলী প্রধান জানান, ‘রেদোয়ান আহমেদের গাড়ি বহরের পিছনের গাড়িতে ‘পুলিশ’ লেখা এবং অবৈধ অস্ত্র থাকায় আমাদের লোকজন তাদেরকে আটক করে পুলিশে দিয়েছে।’

বিষয়টি অস্বীকার করে ড. রেদোয়ান আহমেদ দাবি করেন, ‘মূলত আমার লোকজনের ওপর অতর্কিত হামলা করে ওই গাড়িতে ওই সব অস্ত্র দিয়েছে তারা।’

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, ঘটনার পরপর ঘটনাস্থল থেকে তাদেরকে আনা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tags: একাদশ জাতীয় নির্বাচনএলডিপিঐক্যফ্রন্টকুমিল্লাজাতীয় ঐক্যফ্রন্টনির্বাচনী প্রচারণা
Previous Post

আউট নিয়ে অসন্তোষ, পাকিস্তান কোচের শাস্তি

Next Post

রাজধানীর মাতুয়াইলে আগুনে ঘুমন্ত দুই ভাইয়ের মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মাতুয়াইলে আগুনে ঘুমন্ত দুই ভাইয়ের মৃত্যু

ফেনীতে বিএনপি নেতার বাড়ির পাশ থেকে বিপুল অস্ত্র উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT