চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার গোমতী নদী দিয়ে বাংলাদেশ-ভারত পরীক্ষামূলক নৌ চলাচল শুরু

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
4:24 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
বাংলাদেশ-ভারত পরীক্ষামূলক নৌ চলাচলের জন্য গোমতী নদীতে নৌকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার গোমতী নদী দিয়ে ভারত-বাংলাদেশ পরীক্ষামূলক নৌ চলাচল শুরু হয়েছে।

শনিবার দুপুরে ১০ টন সিমেন্টবাহী একটি ট্রলার কুমিল্লা দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া বন্দর পর্যন্ত পৌঁছানোর মধ্যদিয়ে পরীক্ষামূলক এ নৌ চলাচল শুরু হলো।

যদিও বাংলাদেশের প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির ট্রলারটি তাদের উৎপাদিত সিমেন্ট নিয়ে সোনামুড়া বন্দরে পৌঁছার পূর্বেই নাব্যতা সংকটে তা আটকে যায় কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার এলাকায়। বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ট্রলারটি সেখানেই আটকে ছিল।

এর আগে কুমিল্লার বিবির বাজার গোমতীর অংশে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান গোলাম সাদেক বেলুন উড়িয়ে পরীক্ষামূলক নৌ চলাচল উদ্বোধন করেন।

এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, কাস্টমস কর্মকর্তা সুভাস চন্দ্র মজুমদার, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, তানভীর সালেহীন ইমন, কাস্টমস কর্মকর্তা শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই দেশের মধ্যে পরীক্ষামূলক নৌ চলাচল উদ্বোধন উপলক্ষে ভারতের সোনামুড়ায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসকে বিবির বাজার স্থলবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়।

তিনি জানান: চলতি বছরের মে মাসে ঢাকায় দু’দেশের মধ্যে নতুন দুটি নৌ পথের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর একটি রাজশাহী থেকে ভারতের দুলিহান এবং অপরটি কুমিল্লা দাউদকান্দি থেকে ত্রিপুরা সোনামুড়া। ওই চুক্তি অনুসারে আজ (শনিবার) প্রথম সিমেন্ট এক্সপোর্ট এর মাধ্যমে ট্রায়াল রান শুরু করা হলো। এখন নৌ পথের নাব্যতা সংকটসহ আরও যে সকল সমস্যা চিহ্নিত হবে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। এর ফলে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে, কানেকটিভিটি বাড়বে।

তিনি আরও জানান: এটি একটি ঐতিহাসিক দিন বাংলাদেশ ও ভারত দুদেশের জন্য। সাধারণত দু’দেশের মধ্যেই ট্রাকযোগে পণ্য আমদানি রপ্তানি করা হয়। এই নৌ পথ চালুর ফলে বর্তমানে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বৃদ্ধি পাবে, আমদানি রপ্তানি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন হবে।

ভারতের সোনামুড়ায় আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে বলেন: আজকের এই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন: শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তো আছেনই, তার মধ্যে মাতৃত্বের যে ছায়া রয়েছে- সেই মাতৃত্বের ছায়া ত্রিপুরাবাসী পেয়েছে। তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ত্রিপুরাবাসী তথা ভারতবর্ষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।

Tags: ত্রিপুরানৌ চলাচলবাংলাদেশভারত
Previous Post

করোনাভাইরাস: নতুন শনাক্ত ১৯৫০, মৃত ৩৫

Next Post

‘সুশান্তের মৃত্যুকে পুঁজি করে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’

Next Post
সুশান্তের ছবি দেখাচ্ছে, যা তদন্তের জন্য মনোযোগ আকর্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুশান্তের মৃত্যুকে পুঁজি করে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’

বাংলাদেশ পুলিশের সদস্যরা চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকের ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT